
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং একাধিক সহযাত্রী বহনের দায়ে ৭ জন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৪৯(১)(চ) ধারা লংঘনের দায়ে উক্ত আইনের ৯২(১)ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারী।
শনিবার(২৮ মার্চ ২০২৬)সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার রসুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকা ও কেয়াইল ইউনিয়নের নিমতলা মোড় এলাকায় মোটরসাইকেল চালানো এবং একাধিক সহযাত্রী বহন করায় এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারী বলেন, সংশ্লিষ্টদের সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও হালনাগাদ রাখা এবং ট্রাফিক নিয়ম মেনে যানবাহন চালানোর জন্য সতর্ক করা হয়।জনস্বার্থে এ ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।