১০মে (শুক্রবার) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ভান্ডাব এলাকা এস এন এস সিএনজি পাম্প মহা-সড়কে একদল ডাকাত পিকআপ ভ্যান গাড়িতে রোড ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের উপস্থিতি টেরপাইয়া পালানোর সময় ১,কাইয়ুম পিতা-আঃ সসালাম সাং মেদুয়ারী ৯নং ওয়ার্ড ২,শান্ত মিয়া পিতা-মৃত আলাল মিয়া সাং-বর্তা ৩,আল আমিন শেখ পিত মৃত-এলাহী শেখ সাং বিরুনিয়া পশ্চিম পাড়া এই তিন ডাকাত সদস্যকে ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করেন, অজ্ঞাতনামা আরো ৫/৬ জন ডাকাত পালাইয়া যায়।
প্রেস রিলিজে জানান, আটককৃত ডাকাত দলের হেফাজত হইতে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি সাদা রঙের মাহেন্দ্র পিকআপ গাড়ী রেজিঃ নং ঢাকা মেট্র ন-২৩-১৭০২, ১টি ধারালো ছুরি, ১টি লোহার তৈরি হ্যান্ড কাটার ও ১টি রশি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক চুরি, দস্যুতা, ডাকাতি সহ মাদক মামলা রয়েছে, দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ এলাকায় চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।