
স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গোয়াল ঘর থেকে ২১ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন ও ৭ হাজার ৫৬০ টাকা বাড়ির উঠানে ফেলে পালিয়ে যায় নজরুল শেখ (৪০) নামে এক মাদক কারবারি।
বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের কলাকাটা হামছাপুর গ্রামের নজরুল শেখের বাড়ির গোয়াল ঘর থেকে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, গোপন সংবাদে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারি নজরুল শেখের গোয়াল ঘর থেকে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়।