1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
আবু সাঈদ হত্যা মামলার তদন্ত করবে পিবিআই পুলিশ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত করবে পিবিআই পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৩৪ বার
আবু সাঈদ হত্যা মামলার তদন্ত করবে পিবিআই পুলিশ

রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সোমবার (১২ আগস্ট) মামলাটি পিবিআইয়ে স্থানান্তর করা হয়। রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। এখন মামলার তদন্ত করবে পিবিআই পুলিশ। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশ ও ছাত্রলীগ-য্লুীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিন পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুলাই তাজহাট থানায় মামলা করা হয়। মামলার বাদী ওই থানার উপপরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়।মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, বেলা ২টা ১৫ মিনিটের দিকে ছাত্র নামধারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের নিকটে থাকা আগ্নেয়াস্ত্র হতে এলোপাতাড়ি গুলি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও এপিসি গাড়ির মধ্য হতে কং/ ১১৮৬ সোহেল তার নামীয় সরকারি ইস্যুকৃত শটগান হইতে ১৬৯ রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সাঈদের মৃত্যুর বিষয়ে বলা হয়, ‘বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সহপাঠীরা ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost