1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তানোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার হাইড্রোস মিশ্রিত সুপারি খেয়ে স্বাস্থ্যঝুঁকি সহ ক্যান্সারে আক্রান্তে লাখো মানুষ রংপুরে চার খুনের ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন থ্রাইভ প্রকল্পের উদ্যোগে পত্নীতলায় নির্দিষ্ট সাব-সেক্টরভুক্ত পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মাসিক কর্মী বৈঠক অনুষ্ঠিত  মুন্সীগঞ্জে ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস

তানোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৬ বার

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গরু ও আলু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি) বিলশহর গ্রামে।

বুধবার(২১ফেব্রুয়ার) সকালে নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে আতঙ্ক। নিহত যুবকের বাড়ি তালন্দ ইউনিয়নের(ইউপি) বিলশহর গ্রামে। সে বিলশহর গ্রামের মৃত মোহর মন্ডলের পুত্র জিয়ারুল ইসলাম(৩৬)।

এ হত্যার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হাসানের দ্বিতীয় স্ত্রী সুমি নামের এক নারী সহ তিন জনকে জিজ্ঞেসা বাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। বর্তমানে নিহত যুবক জিয়ারুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এলাকাবাসী সূত্রে জানা গেছে,নিহত জিয়ারুল ইসলাম ভাষা শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে বিলশহর গ্রামে জিয়ারুল ইসলামকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে তার শশুর বাড়ির সামনে ফেলে রাখেন দুর্বৃত্তরা।

এতে করে ভোর রাতের দিকে গ্রামবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়। নিহত জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে তানোর পৌর এলাকার আমশো মোড়ের দুলালের সাথে কসাইয়ের ব্যবসা ও নিজে আলুর ব্যবসা করেন। এলাকায় জিয়ারুল ইসলামের তেমন শত্রু ছিলনা। তবে এলাকাবাসী ধারণা করছেন,জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বা কসাই দুলালের সাথে সুমির পরকীয়া ঘটিত কারণে এ হত্যা কান্ড ঘটতে পারে।

এবিষয়ে গোদাগাড়ী সহকারী (সার্কেল) এএসপি মোহাম্মদ সোহেল রানা জানান, পূর্বশত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যা কান্ড ঘটতে পারে। তবে কি কারণে এহত্যা করা হয়ে এখনো জানা যায়নি, লাশ পোস্টমর্টেম করে রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost