1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার অসৎ নেতৃত্ব কখনো জাতির কল্যাণ বয়ে আনতে পারে না,তাই ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে,মুন্সীগঞ্জে নুরুল ইসলাম সাদ্দাম শ্রীবরদী তাতিহাটি ইউনিয়নের পুটল গ্রামে পৃথক দুটি বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন মুন্সীগঞ্জের সিরাজদিখানে মধ্যরাতে পুলিশের অভিযান অনলাইন জুয়া ও গাঁজাসহ গ্রেফতার- ৩ মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত মুন্সীগঞ্জে লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর গ্রামকে সমৃদ্ধ করতে মেম্বার পদে লড়তে চান হাফেজ ক্বারী মোঃ শফিকুল ইসলাম মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট পরিচালনা মুন্সীগঞ্জের শ্রীনগরে জমকালো আয়োজনের মাধ্যমে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনরায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২,৫০০ এনএস১ অ্যান্টিজেন কিট হস্তান্তর

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার

স্টাফ রিপোর্টার 

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং অবৈধ ভাবে কাঠ ও পাথর পুড়িয়ে কারখানা পরিচালনা করার অপরাধে মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই বিশাল চুনা কারখানার চুল্লি বানিয়ে দীর্ঘদিন ধরে কাঠ ও পাথর পোড়ানো হচ্ছিল।চুল্লির বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল চারপাশ। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন জড়িত ব্যক্তিরা।কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও চুল্লির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতিতে ভেকু দিয়ে কারখানার চুল্লি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ সময় মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানোয়ার হোসেন,গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া এবং গজারিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।এদিকে অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।এলাকার বাসিন্দা আলাউদ্দিন বলেন,অবৈধ ও পরিবেশ বিধ্বংসী এই কারখানা অনেক দিন ধরে চলছিল।কাঠ ও পাথর পোড়ানোর বিষাক্ত ধোঁয়া আশপাশের এলাকার মানুষের থাকা কষ্টকর হয়ে পড়েছিল।এটি গুঁড়িয়ে দেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।

আরেকজন স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান,আইন অমান্য করে বারবার কারখানার কার্যক্রম চালানো হচ্ছিল। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে পুরো এলাকা পরিবেশ দূষণ থেকে রক্ষা পেল।

প্রশাসন সূত্রে জানা যায়,চলতি মাসের ১২ সেপ্টেম্বর উক্ত অবৈধ চুনা কারখানা পরিচালনার বিরুদ্ধে প্রথম দফায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও উম্মে হাফসা নাদিয়া।সে সময় কারখানার কোনো বৈধ কাগজপত্র না থাকায় এবং আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয় এবং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।তবে সাজা দেওয়ার মাত্র দুই দিন পরেই প্রতিষ্ঠানটি পুনরায় তাদের কার্যক্রম চালু করে।বারবার আইন অমান্য করায় এবার ভেকু মেশিন দিয়ে চুল্লিসহ পুরো অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হলো।ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া বলেন,আমরা পূর্বেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করেছিলাম এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ সাজা দেওয়া হয়েছিল।কিন্তু তারা আদেশ অমান্য করে আবার অবৈধ কার্যক্রম চালু করে।আজ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভেকু দিয়ে চুল্লি ধ্বংস করে দেওয়া হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost