
স্টাফ রিপোর্টার
‘সামাজিক ঐক্য, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশ’-এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতান সামাজিক ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির রিহার্সাল কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলেশ্বরী কলতান সামাজিক ও সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবাদকর্মী তোফাজ্জল হোসেন শিহাব। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শাহনাজ হীরার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইমরান আহমেদ।সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হেসেন সজল,নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী,শিশির রহমান।বাউল শিল্পী জাহাঙ্গীর,সাংস্কৃতিক কর্মী হীরন,চঞ্চল,আবৃতি শিল্পী ঝুমুর আক্তার,সুমন শেখ,দেলোয়ার হোসেন।স্বাগত বক্তব্য রাখেন ধলেশ্বরী কলতান সংগঠনের সাধারন সম্পাদক মাসুদ রানা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করেন অতিথিবৃন্দ।একই সঙ্গে তারা সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অতিথিরা বলেন,সংস্কৃতিচর্চা মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন,যারা যথাযথ সুযোগ ও মঞ্চের অভাবে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পান না। এ ধরনের সংগঠনের মাধ্যমে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হলে নতুন শিল্পীদের বিকাশের পথ আরও সুগম হবে।
আয়োজকরা জানান,সামাজিক ঐক্য,মানবিক মূল্যবোধ ও সংস্কৃতির বিকাশের লক্ষ্য নিয়ে ধলেশ্বরী কলতান সামাজিক ও সাংস্কৃতিক সংঘ কাজ করে যাচ্ছে।প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের প্রতিভা বিকাশে সুযোগ সৃষ্টি, নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
পরে সংগঠনের শিল্পী ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান,আবৃত্তি সহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমির রিহার্সাল কক্ষ। উপস্থিত দর্শক-শ্রোতারা আনন্দের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করেন।