1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ শেরপুর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান টঙ্গীতে ভাইরাল উপ পরিদর্শক মেহেদীর ভাইরাল কর্মকান্ড পুলিশ ডিপার্টমেন্টে সমালোচনার ঝড় গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়ের বিদায় সম্বর্ধনা  মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার গ্রেপ্তার- ৩ মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রনী ব্যাংকে গ্রাহকের রসিদ আছে হিসাবে টাকা নেই,ব্যাংক কর্মকর্তা উধাও রংপুর জেলাকে নিরাপদ রাখতে সেভ রংপুর প্ল্যাটফর্মের উদ্বোধন

শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার

মাহাবুব আলম তুষার,মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নে বন বিভাগের উদ্যোগে রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ কয়েক দফায় কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মেহগনি, শিশু, কড়ইসহ প্রায় ৪০ থেকে ৪২টি গাছ কেটে নেওয়া হয়েছে। এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৬ থেকে ৭ লাখ টাকার বেশি বলে তাদের দাবি।
স্থানীয়দের অভিযোগ, মহাদেবপুর থেকে শিমুলিয়া বাজার এবং শিমুলিয়া মোড় থেকে তাড়াইল বাজার পর্যন্ত সড়কের দুই পাশের ঢালু এলাকায় ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। ভবানীপুরে গণকল্যাণ ট্রাস্টের সামনে এলজিইডি সড়কসংলগ্ন এলাকাতেও সম্প্রতি ২৫–৩০টির বেশি গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সরকারি ছুটির সুযোগে ১০–১৫ জন শ্রমিক দিয়ে দ্রুত গাছগুলো কেটে সরিয়ে নেওয়া হয়। কাটা গাছের গুঁড়ি সরিয়ে ফেলা এবং অবশিষ্ট অংশ আবর্জনা ও প্লাস্টিকের নেট দিয়ে আড়াল করার অভিযোগও রয়েছে। বন বিভাগের বনায়ন ও গাছের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত স্থানীয় কমিটির নথিপত্র গণমাধ্যমের হাতে রয়েছে বলে জানা গেছে।
তবে আরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এসব গাছ বন বিভাগের নয়; তাঁর বাবা ও তিনি নিজেরাই গাছগুলো লাগিয়েছেন। তাঁর দাবি, ব্যক্তিগতভাবে লাগানো গাছ হওয়ায় সেগুলো কাটার সঙ্গে বন বিভাগের কোনো সম্পর্ক নেই।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ শরীফ আহমেদ বলেন, বন বিভাগের রোপণ করা গাছ অনুমোদন ছাড়া কাটা ও বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা গাছগুলোর মালিকানা, বনায়ন প্রকল্পের নথি ও কর্তনের অনুমোদন যাচাই করে অভিযোগের সত্যতা নির্ধারণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost