1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ শেরপুর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান টঙ্গীতে ভাইরাল উপ পরিদর্শক মেহেদীর ভাইরাল কর্মকান্ড পুলিশ ডিপার্টমেন্টে সমালোচনার ঝড় গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আসামিবিহীন অবস্থায় ৫৬৭ পিস ভারতীয় প্রসাধনী জব্দ করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সাতানীপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দিগলকোনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।জামালপুর ৩৫ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির একটি টহলদল দিগলকোনা এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি স্থানে সন্দেহজনক অবস্থায় কিছু মালামাল পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা।

পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো চোরাকারবারিকে পাওয়া যায়নি।বিজিবি জানিয়েছে, উদ্ধার করা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে। জব্দ করা পণ্যগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost