
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে আদালত প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌশলী অ্যাডভোকেট মো: তোতা মিয়ার সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হান্নান মিয়া জুয়েলের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহানারা ফেরদৌস,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: সারাফুজ্জামান আনছারী,অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মেহের নিগার সূচনা।
আরো উপস্থিত ছিলেন,শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম,আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাছিরুজ্জামান খান,সিনিয়র আইনজীবী ও সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও এ্যাডভোকেট হালিম হোসেন,সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম, অ্যাডভোকেট আবুল হাসান মৃধা,সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম অসীম,অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদা,কোর্ট পুলিশ পরিদর্শক মো: কামরুল ইসলাম মিঞা সহ আদালতের অন্যান্য বিচারক ও সমিতির আইনজীবীরা।এসময় বিচারক আল আসাদ মো: আসিফুজ্জামান ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন।