1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: ৪ জন নিহত, ৩০ আহত | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা-এনসিপি  মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে হোটেল ও আইসক্রিম কারখানাকে ভোক্তা অধিকারের জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: ৪ জন নিহত, ৩০ আহত মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ,শিশুসহ আহত ৩ নারী Spotify Review 2026 বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও কুড়ালসহ সাদ্দাম গ্রেপ্তার জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮ বছরের শিশুকে অপহরণচেষ্টার অভিযোগ,দুই নারী থানায়

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: ৪ জন নিহত, ৩০ আহত

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার

রিয়াজুল হক সাগর,রংপুর

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

​বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিবোঝাই একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

​এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আহতদের উদ্ধার করেন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই মারা যান।

​এ বিষয়ে বড়দরগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost