1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে হোটেল ও আইসক্রিম কারখানাকে ভোক্তা অধিকারের জরিমানা | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা-এনসিপি  মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে হোটেল ও আইসক্রিম কারখানাকে ভোক্তা অধিকারের জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: ৪ জন নিহত, ৩০ আহত মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ,শিশুসহ আহত ৩ নারী Spotify Review 2026 বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও কুড়ালসহ সাদ্দাম গ্রেপ্তার জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮ বছরের শিশুকে অপহরণচেষ্টার অভিযোগ,দুই নারী থানায়

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে হোটেল ও আইসক্রিম কারখানাকে ভোক্তা অধিকারের জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও আইসক্রিম তৈরি এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে সিরাজ হোটেল ও দুলাল আইস ফ্যাক্টরিতে এসব অনিয়ম ধরা পড়ে।

অভিযান সূত্রে জানা যায়,সিরাজ হোটেলে তদারকির সময় একই ফ্রিজে কাঁচা মাছ ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়।এ ছাড়া রান্না করা খাবার উন্মুক্ত অবস্থায় রাখা এবং খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টিও নজরে আসে।এসব অনিয়মের কারণে হোটেলটির ম্যানেজার নাজমুল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে,দুলাল আইস ফ্যাক্টরিতে তদারকির সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করতে দেখা যায়। উৎপাদিত আইসক্রিমের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছিল না।এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির কর্মচারী গৌতম মণ্ডলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন। এ সময় টংঙ্গীবাড়ী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost