1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মানিকগঞ্জে সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা-এনসিপি  | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা-এনসিপি  মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে হোটেল ও আইসক্রিম কারখানাকে ভোক্তা অধিকারের জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: ৪ জন নিহত, ৩০ আহত মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ,শিশুসহ আহত ৩ নারী Spotify Review 2026 বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও কুড়ালসহ সাদ্দাম গ্রেপ্তার জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮ বছরের শিশুকে অপহরণচেষ্টার অভিযোগ,দুই নারী থানায়

মানিকগঞ্জে সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা-এনসিপি 

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার

মাহাবুব আলম তুষার,মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলা ডটকমের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও পোর্টালটির সম্পাদকের বিরুদ্ধে মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা করেছেন ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম। গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে মানিকগঞ্জ সদর থানা আমলি আদালতে মামলা নং – যেদায়ের করা এ মামলায় দণ্ডবিধির ৪৯৯, ৫০০ ও ৫০৬(২) ধারা উল্লেখ করা হয়েছে।

মামলার আরজিতে বাদী দাবি করেন, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইটি সোর্সিংয়ের চাকরি দেওয়ার কথা বলে মোঃ তমাল নামের এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগে তাঁকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে জুমবাংলা ডটকম। তাঁর অভিযোগ, প্রকাশিত সংবাদে তাঁর বক্তব্য পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়নি এবং তথ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে।

বাদীর দাবি, এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি তাঁর ব্যক্তিগত মর্যাদা, রাজনৈতিক অবস্থান ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে।

মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়, প্রকাশিত সংবাদে দেখানো নিয়োগপত্রটি তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নয় এবং এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। এ ছাড়া মামলা করার পর তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বাদী আরিফুল ইসলাম নিজেকে আফিয়া ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং মানিকগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, প্রকাশিত সংবাদে তাঁর প্রায় দুই কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। এ কারণে তিনি সংবাদ প্রত্যাহার, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আরিফুল ইসলাম বলেন, একটি ভুল তথ্য প্রচার করে আমার ব্যক্তিত্ব, সামাজিক ও রাজনৈতিক অবস্থানকে দুর্বল করার চেষ্টা চালিয়েছেন সাইফুল ইসলাম। তাঁর এই মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে রাষ্ট্রের কাছে দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

অন্যদিকে, মামলার অভিযোগ ও প্রকাশিত সংবাদ সম্পর্কে জানতে চাইলে বিবাদী সাংবাদিক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এটি অনভিপ্রেত একটি বিষয়। তথ্য উপাত্তসহ সংবাদ প্রকাশের পর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে আমি মনে করি। গণমাধ্যমের কলম রোধ করার হীন মানসিকতা থেকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কে সত্যের পথে রয়েছেন, তা আদালতই নির্ধারণ করবেন।

চাকরির নামে অর্থ লেনদেনের অভিযোগ জনস্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য প্রমাণ যাচাই, সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অন্যদিকে, প্রকাশিত সংবাদে মিথ্যা বা অসমর্থিত তথ্য রয়েছে বলে অভিযোগ উঠলে সেটিও নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। সংবাদ প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তির সুনাম ও আইনগত অধিকার উভয় বিষয় বিবেচনায় নিয়ে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা প্রয়োজন।

মামলার আরজিতে বাদী একাধিক সাক্ষীর নাম উল্লেখ করেছেন।

মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত ও প্রাসঙ্গিক নথিপত্র যাচাইয়ের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটিত হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost