1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁর পোরশায় দুই অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যক্তিগত উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স সেবার উদ্ভোদন নওগাঁয় সিজারের পর যমজ নবজাতকের একজনের খোঁজ নেই,থানায় অভিযোগ আমি শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে’: এমপি বাচ্চু aruba bet : que faire après une fusion bancaire et un paiement retourné ? মুন্সীগঞ্জের সিরাজদিখানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার মুন্সীগঞ্জের চরকেওয়ারে বাড়ি থেকে ডেকে নিয়ে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা নওগাঁরপত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে উপজেলা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ নওগাঁর পোরশায় দুই অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা ভালুকায় জমি নিয়ে বিরোধে শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ

নওগাঁর পোরশায় দুই অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় নওগাঁর পোরশা উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা।

অভিযান সূত্রে জানা যায়, যথাযথ অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ পরিচালনা করছিল পশ্চিম রঘুনাথপুর এলাকার ‘মেসার্স এনএসবি ব্রিকস’ এবং নিতপুর এলাকার ‘মেসার্স কেইবিসি ব্রিকস’। এ ঘটনায় ভাটা দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে কর্তৃপক্ষকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ ছাড়া প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত ভাটা দুটির সব ধরনের পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে।

অভিযানে মোবাইল কোর্টের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ রোধে জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost