1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
প্রতিবন্ধী রাকিবুলের জমি দখলের চেষ্টায় ভূমিদস্যুতায় জড়িত একটি চক্র | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার

প্রতিবন্ধী রাকিবুলের জমি দখলের চেষ্টায় ভূমিদস্যুতায় জড়িত একটি চক্র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৮ বার
প্রতিবন্ধী রাকিবুলের জমি দখলের চেষ্টায় ভূমিদস্যুতায় জড়িত একটি চক্র

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নং শালডাঙ্গা ইউনিয়নের ছত্র-শিকার পুর এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে বাক প্রতিবন্ধী রাকিবুল ইসলামের নিজ ভোগ-দখলীয় জমি দখল করার চেষ্টা, পরিবারের উপর আক্রমণ, বৃদ্ধা মা কে হত্যা করার চেষ্টা, ও যুবতী স্ত্রীর শ্লীলতাহানি করার মতো নেক্কার জনক হামলা চালিয়েছে একই এলাকার প্রভাবশালী আব্দুর রশীদ ও হেলালের নেতৃত্বে একটি ভূমিদস্যু চক্র।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, পিতার মৃত্যুর পর সংসারের একমাত্র কর্ণধার প্রতিবন্ধী রাকিবুল এর ৭ বিঘা জমি বে-দখল করে প্রতিবেশী প্রভাবশালী ব্যাক্তিরা, এমতাবস্থায় উক্ত ৭ বিঘা জমি অসহায় রাকিবুল কে দখল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সু-সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী আব্দুর রশীদ ও হেলাল। এমতাবস্থায় রাকিবুল কে বিভিন্ন কাজে/সাংসারিক প্রয়োজনে ১ লক্ষ ১০ হাজার টাকা হাওলাদ দেন আব্দুর রশীদ। টাকা দেওয়ার সময় স্টাম্পে উল্লেখ করে টাকা দেন, উক্ত স্টাম্পে আগামী ২৮শে ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে টাকা ফেরত প্রদানের কথা উল্লেখ থাকে। কিন্তু এরই মাঝে প্রভাবশালী আব্দুর রশীদ ও হেলাল গং সুকৌশলে টাকার পরিবর্তে জমি দাবী করে, এমতাবস্থায় প্রতিবন্ধী রাকিবুল প্রতিপক্ষ আব্দুর রশীদ ও হেলাল গং দের বলেন স্টাম্পে উল্লেখিত তারিখে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু প্রতিপক্ষ টাকা নয় জমি নিতে চায়।

এজাহার সূত্রে পাওয়া যায়, নিজ ভোগ দখলীয় জমিতে চলতি মৌসুমে ইরি রোপণ করার উদ্দেশ্যে প্রতিবন্ধী রাকিবুল ইসলাম এর মা ও তার স্ত্রী হাজিরা লোকজন সহ জমিতে কাজ চলমান অবস্থায় প্রতিপক্ষ আব্দুর রশীদ ও হেলাল গং এসে রাকিবুল ইসলাম এর মা মোছাঃ রোকেয়া বেগম কে চর-থাপ্পর কিল ঘুষি মারার এক পর্যায়ে ভুক্তভোগী রাকিবুল ইসলাম এর মা কে উক্ত জমিতে কাঁদা মাটির নিচে মাথা ঠেসে ধরে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে, এমন অবস্থায় রাকিবুলের স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার জুঁই এসে তার শাশুড়ী কে প্রাণে রক্ষা করে রাকিবুল তার মা কে চিকিৎসার জন্য দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ঐ দিকে রাকিবুলের স্রী কে শ্লীলতাহানি করা হয় মর্মে দেবীগঞ্জ থানায় অভিযোগ করেন রাকিবুল। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, এলাকাবাসী জানায় উল্লেখিত আব্দুর রশীদ ও হেলাল গং প্রভাবশালী হওয়ায় বার বার হয়রানির শিকার হচ্ছে অসহায় প্রতিবন্ধী রাকিবুল ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শিক্ষক বলেন আব্দুর রশীদ ও হেলাল গং ভূমিদস্যু হিসেবে এলাকায় পরিচিত। ইতি পূর্বে তারা এভাবে আরো কয়েকটি অসহায় পরিবারের জমি দখল করে নিয়েছে। প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ ব্যতিত উক্ত ভূমিদস্যু দের কবল থেকে মুক্তি পাওয়া অসম্ভব। উক্ত ঘটনার বিষয়ে প্রতিবন্ধী রাকিবুল ইসলাম বলেন, ‘আমি অসহায় মানুষ, আইনের আশ্রয় নিয়েছি , আমার উপর যে অন্যায় করা হয়েছে তার বিচার চাই’। উক্ত বিষয়ে অভিযুক্ত আব্দুর রশীদ ও হেলাল গং দের মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করেও সম্ভব হয় নি।

উক্ত ঘটনার বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখারুল মোকাদ্দেম বলেন ‘আমরা অভিযোগ পেয়েছি এবং মামলা হিসেবে গ্রহণ করেছি মামলা তদন্ত কাজ চলমান রয়েছে’।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost