1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি শুরু. | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
Mafia casino : que perd-on quand l’historique de jeu exporté ne précise pas la version exacte ? গভীর রাতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,প্রাণ গেল ২ তরুণের উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,বেকারিকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি ভালুকায় চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জের মালির পাথর এলাকায় সুতার কারখানায় পরিদর্শনে গিয়ে হামলার শিকার ইমরান হোসেন মন্ডল

মুন্সীগঞ্জের গজারিয়ায় টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি শুরু.

  • আপডেট টাইম : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৫৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ সরকারের জাতীয় টাইফয়েড টিকা প্রদান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো গজারিয়া উপজেলাতেও টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করছেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও)ডা.শারমিন আহম্মেদ তিথি।

রবিবার সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া এলাকার গুয়াগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড প্রতিরোধী টিকা (Typbar-TCV) প্রদান করা হয়। বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই টিকার আওতায় আসে।

এ সময় টিএইচও ডা.শারমিন আহম্মেদ তিথি বলেন,সারা দেশের নেয় গজারিয়াতেও টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।ধাপে ধাপে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক থেকে এই টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু-কিশোর-কিশোরীকে এ টিকার আওতায় আনা হবে।

তিনি আরও জানান,এই ক্যাম্পেইন ১২ আক্টোবর থেকে ২৬ আক্টোবর পর্যন্ত স্কুল বা সমমান পর্যায়ে মোট ৩২২৫৯ জন শিশু কে এবং ১নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮৩৯৪ জন মোট ৫০,৬৫৭শিশুকে টাইফয়েডের টিকা প্রদান করা হবে।টিকা গ্রহণের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চালু করে হয়েছে।অভিভাবকদের তাদের সন্তানদের জন্য নিবন্ধন সম্পন্ন করে টিকা নিতে আহ্বান জানান তিনি।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে,শিগগিরই উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক সেন্টারে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে।প্রতিটি ইউনিয়নে নির্ধারিত তারিখে ক্যাম্পেইন আকারে টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারমিন আহম্মেদ তিথি সকল অভিভাবককে অনলাইন আবেদন করে সময়মতো তাদের সন্তানদের টিকা প্রদানে অংশ নিতে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost