1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত  | বাংলা মাটির নিউজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত নেতৃত্বে সাঈদ-ই-আজমী শাওন, যুগ্ম আহ্বায়ক নির্বাচিত মোহাম্মদ মামুন মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন তিন ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,কার্যক্রম বন্ধ অ্যালোহা বাংলাদেশ গণিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ শ্রীনগরের জোবায়ের আল হাদি আযান মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রদলের প্রতিবাদ মিছিল: আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে অবস্থান মুন্সীগঞ্জ সদর যোগিনীঘাট এলাকায় মেয়াদ ও মূল্যবিহীন আইসক্রিম বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দেওয়ান মোঃ আইনুল হক মুন্সীগঞ্জে এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১২ জন, হাসপাতালে ভর্তি ৩৯ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে WINCEREX-সহ মাদক কারবারি গ্রেপ্তার Captain Jack Casino : que devient un bonus envoyé à un compte non éligible après une transaction annulée ? মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে কৃষি জমিতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৮৪ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“স্বাস্থ্যসেবা সবার অধিকার,শান্তি ও মানবতার অঙ্গিরার” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকাল ৯ হতে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শাকিল বেপারীর উদ্যোগে মুফতি কামাল হোসেনের পরিচালনায় এ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে প্রায় ৩০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং ১২০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো:নাহিদ হাসান।এছাড়াও ডায়াবেটিস পরীক্ষা,প্রেসার পরিমাপ ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি ও পশ্চিম শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বিক্রমপুর রক্তদান সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান মারুফ এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত থেকে বলেন:মানবতার কল্যাণে এগিয়ে আসা আমাদের সবার দায়িত্ব।বিক্রমপুর রক্তদান সংস্থা শুরু থেকে মানুষের পাশে ছিল,আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আজকের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা সত্যিই অনুপ্রাণিত।প্রত্যেক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য সবাই দোয়া করবেন যেন আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারি।

স্থানীয় এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আরো উপস্থিত ছিলেন,বালিগাঁও রক্তদান সংস্থার নেতৃবৃন্দ, বিক্রমপুর রক্তদান সংস্থার সহ সভাপতি বায়েজিদ খান,প্রচার সম্পাদক ফারদিন খান,জনকল্যাণ বিষয়ক সম্পাদক সোহান তালুকদার সহ সদস্য জান্নাত,সুমাইয়া ঈশিকা,আবু সাঈদ, রিফাত তালুকদার,ঝুমা,শাহরিন,সাদিয়া,একরাম,মিয়াদ, সুলতানা,রাসমে আক্তার।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost