1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩২ পিস ইয়াবা ও হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩২ পিস ইয়াবা ও হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুড়িয়া হেরোইন এবং ৬ মাসের জিআর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

সিরাজদিখান থানার এসআই (নিঃ) আল আমিনের নেতৃত্বে, সঙ্গীয় এএসআই (নিঃ) শফিকুল ও পুলিশের একটি দল উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী এলাকায় অভিযান চালিয়ে জসিম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জসিম উপজেলার বড় পাউলদিয়া গ্রামের মফিজ ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে ৬ মাসের জিআর সাজা পরোয়ানাও ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সোহানের মুদি দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করলে জসিমকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়। তবে তার এক সহযোগী পালিয়ে যায়।

আটক জসিমের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি নীল জিপার ব্যাগে রাখা ৩২ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সাদা পলিথিনে মোড়ানো প্রায় ০.২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার ৬০০ টাকা এবং হেরোইনের আনুমানিক মূল্য ৭৫০ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতার এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost