1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি,দুই ব্যবসায়ীকে জরিমানা | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা মিটিংয়ে জামায়াত নেতাকে পিটিয়ে বের করে দিলো বিএনপি কর্মীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি,দুই ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জে শিলমন্দি এলাকায় ৫ তলা ভবনে আগুন,ছাদে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করলো ফায়ার সার্ভিস পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:সেরা প্রতিবেদকদের স্বীকৃতি Website publishing check 789a735adb0b মল্লিকবাড়ী ইউপির ৫০ বছরের অপেক্ষার অবসান,নিজস্ব জমিতে হচ্ছে কমপ্লেক্স ভবন বিএনপির বিপক্ষে বললে সাংবাদিকতা শিখিয়ে দেব’-সাংবাদিকদের হুঁশিয়ারি এমপি তমিজউদ্দিন মুন্সীগঞ্জে বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা,চলবে মোবাইল কোর্ট ও ট্রেড লাইসেন্স বাতিলের উদ্দ্যোগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর ভূমি অফিসে অতিরিক্ত অর্থ না দিলে সেবা মেলে না

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি,দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার টংঙ্গীবাড়ী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার সোনারং-টংঙ্গীবাড়ী ইউনিয়নের টংঙ্গীবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন টংঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের ভিত্তিতে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪০ ও ৫২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।

পরে প্রত্যেক ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে ব্যবসায়ী ও ক্রেতাদের পণ্যের নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

টংঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী বলেন,সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে আইনের আওতায় আনা হবে।ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন,ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ভোক্তাদেরও পণ্যের নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে।বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ভোক্তাদেরও পণ্যের নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫০
  • ৪:০২
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৫১

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost