1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
Mafia casino : que perd-on quand l’historique de jeu exporté ne précise pas la version exacte ? গভীর রাতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,প্রাণ গেল ২ তরুণের উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,বেকারিকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি ভালুকায় চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জের মালির পাথর এলাকায় সুতার কারখানায় পরিদর্শনে গিয়ে হামলার শিকার ইমরান হোসেন মন্ডল

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৩০ বার

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে গারো ও হাজং সম্প্রদায়ের দুই নারীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিন কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর, ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে দুর্গাপুর থানাধীন ২ নং দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের ফারংপাড়া এলাকার বাসিন্দা বিপুলা হাজং (স্বামী- কার্তিক হাজং) ও সীমা শ্রীনাল (স্বামী- গ্রামহীল রিচেল) ব্যাটারি চালিত অটোরিকশায় করে ভারত থেকে আনা চিনি ও জিরা বিক্রির জন্য দুর্গাপুর শহরে যাচ্ছিলেন। পথে তিন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাদের পথরোধ করে এবং ভয়ভীতি দেখায়। এ সময় তারা বিপুলা হাজং এর কাছ থেকে ১,৫০০ টাকা এবং সীমা শ্রীনাল এর কাছ থেকে ৫০০ টাকা ও দুই প্যাকেট জিরা ছিনিয়ে নেয়।

পরে ওই তিন ব্যক্তি ভবানীপুরের কার্তিক হাজং (পিতা- মৃত অশনি হাজং) এর দোকানে পুনরায় চাঁদা তুলতে গেলে স্থানীয় জনতা তাদের আটক করে দুর্গাপুর থানায় খবর দেয়। খবর পেয়ে দুর্গাপুর থানার এসআই (নিঃ) আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃতরা হলেন- আমানুল্লাহ আমান (৩৫), পিতা- মৃত এ কে ফজলুল হক, গ্রাম- হরিপুর, থানা- আটপাড়া, জেলা- নেত্রকোণা। কামরুল হাসান (৩৫), পিতা- মৃত ডা. একলাছ উদ্দিন, গ্রাম- বামনখীলা, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ।
এনামুল হক (৩৫), পিতা- মৃত আব্দুল হাই, গ্রাম- উজিয়ানপুর, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসির নাম] জানান, আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost