1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর দুই দুর্ঘটনা,নিহত- ১ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
Mafia casino : que perd-on quand l’historique de jeu exporté ne précise pas la version exacte ? গভীর রাতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,প্রাণ গেল ২ তরুণের উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,বেকারিকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি ভালুকায় চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জের মালির পাথর এলাকায় সুতার কারখানায় পরিদর্শনে গিয়ে হামলার শিকার ইমরান হোসেন মন্ডল

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর দুই দুর্ঘটনা,নিহত- ১

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৪১ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুটি দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আহত হয়েছেন এক বাসযাত্রী।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো:আসলাম হোসেন (৪০)।তিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। আহত বাসযাত্রীর নাম মো. নজরুল ইসলাম (৪৭)। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জের বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,প্রথমে অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে আসলাম হোসেনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একই সড়কে ঘটে দ্বিতীয় দুর্ঘটনা।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও নিহত ব্যক্তিকে দেখতে লিটন ট্রাভেলসের চালক গাড়ির গতি কমিয়ে ব্রেক করেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়।

এতে লিটন ট্রাভেলসের এক যাত্রী নজরুল ইসলাম আহত হন।খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত আসলাম হোসেনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নজরুল ইসলামকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পরে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।নিহতের পকেট থেকে উদ্ধার করা ১৮ হাজার টাকা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost