1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে পুলিশের বিশেষ অভিযান,অস্ত্র-গুলি ও ককটেলসহ গ্রেপ্তার- ৫ বদলগাছীতে চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম নয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অর্ধশতাধিক মামলার আসামি আ.লীগ ক্যাডার কালা মিয়া গ্রেফতার উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত রংপুরে মাদকে নয়! চুরি করতেই একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চার্জশিট ভালুকায় দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল মুন্সীগঞ্জে সাংবাদিক মোঃ সুমন হোসেনের ছেলে আহম্মাদ আরফিনের জন্মদিন পালন নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও ন্যায়বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনবার্সনের আহব্বান : এন সি পি সদস্য সচিব আখতারের

ভালুকায় দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২১ বার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

​ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভালুকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী এবং ভালুকা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফরাত হোসেন খান সোহাগের উদ্যোগে এই মিছিল বের করা হয়। মিছিলটি ইসলামী ব্যাংকের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

​মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ ফরহান ও সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইনসহ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যকর তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়।

​মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইফরাত হোসেন খান সোহাগ নবগঠিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত নেতৃত্বের বলিষ্ঠ পরিচালনায় ভালুকাসহ পুরো জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে। এ সময় স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০০
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:১৯

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost