
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গরব দেশ সবার আগে বাংলাদেশ”
এ প্রতিপাদ্যে সারা দেশের মতো কুড়িগ্রামের উলিপুরে দেশের প্রাণি সম্পদ খাতের গুরুত্ব অনুধাবন ও উন্নয়নের জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ – ২০২৬ উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে উলিপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ২৬ নভেম্বর সকাল ১০ টায় বর্ণাঢ্য রেলি ও সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ এর সভাপতিত্বে ও উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মোঃ জুয়েল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম, উদ্যোক্তা মেহেদী হাসান, শারমিন আক্তার, খাদিজা বেগম, বজরা মহাবিদ্যালয়ের প্রভাষক কবিরুল ইসলাম, শিক্ষক ফজলার রহমান সাজু, উলিপুর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি, পশু খাদ্য বিক্রেতা ও প্রিন্ট – ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#
আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোবাইল নাম্বার ০১৭১৬ ৫৯২ ৫৭২