1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ঝিনাইগাতীতে ডিবি পুলিশের অভিযানে ১৩৮ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার ১ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা

ঝিনাইগাতীতে ডিবি পুলিশের অভিযানে ১৩৮ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার ১

  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩১৬ বার
ঝিনাইগাতীতে ডিবি পুলিশের অভিযানে ১৩৮ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবির) মাদকবিরোধী অভিযানে  ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৩৮ বোতল মদ সহ সীমান্ত জনপদের শীর্ষ  মাদক ব্যবসায়ী ইয়াকুব আলী (৩৫) কে  গ্রেফতার  করা হয়েছে।

২৪ শে এপ্রিল বুধবার রাতে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী নও কুচি এলাকা থেকে তাকে ১৩৮ বোতল ভারতীয় ব্যান্ডের  মদ সহ গ্রেপ্তার করা হয়।  যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৯০ হাজার টাকা।  গ্রেফতারকৃত ইয়াকুব আলী (৩৫) ঝিনাইগাতী  উপজেলার রাংটিয়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।  সে দীর্ঘদিন যাবত গজনী অবকাশ,  ছোট গজনী,  নকশি, রাংটিয়া,  সন্ধ্যা কুড়া,   নওকুচি সহ বিভিন্ন পাহাড়ি গ্রাম গুলোতো অবস্থান করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুঁলো দিয়ে   রমরমা ভাবে মাদক ব্যবসা করে আসছিল।  ডিবি সুএে জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শেরপুর জেলা ডিবির ওসি আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে  ডিবির চৌকস উপ-পুলিশ পরিদর্শক ( এস আই) শফিকুর রহমান সজীবের নেতৃত্বে  এএসআই মতিউর রহমান,  এএসআই সোরহাব আলী সঙ্গীয় ডিবি  পুলিশের একটি অভিজনিক দল ২৪ শে এপ্রিল  বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী নওকুচি এলাকার  রাজু মিয়ার বাড়ির সামনে মহিলা মার্কেট হইতে খেলার মাঠগামী কাঁচা রাস্তার উপর মাদক ক্রয় বিক্রয় কালে ইয়াকুব আলীকে আটক করে পরবর্তীতে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়  ভারতীয় ব্যান্ডের ১৩৮ বোতল আমদানি নিষিদ্ধ মদের বোতল।  ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াকুব আলীর  অন্যতম সহযোগী সীমান্ত জনপদের শীর্ষ মাদক ব্যবসায়ী ডাকাবর গ্রামের কালাচাঁন মিয়ার ছেলে জুয়েল রানা  পালিয়ে যায়।  এ ঘটনায় ডিবির এসআই মো শফিকুর রহমান সজীব বাদি হয়ে ২৫ শে এপ্রিল বৃহস্পতিবার  ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ঝিনাইগাতী থানায় ধৃত ইয়াকুব আলী ও তার সহযোগী জুয়েল রানাকে আসামি করে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।  অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই শফিকুর রহমান সজীব জানায়,   দীর্ঘদিন থেকেই সীমান্ত এলাকাগুলোতে ইয়াকুব আলী ও জুয়েল রানা মাদক ব্যবসা করে আসছিল। তারা আমাদের নজরদারিতে ছিল। তারা পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।

শেরপুর ডিবির ওসি আবুল কালাম আজাদ মাদক উদ্ধারের সত্যতা স্বীকার করে  বলেন,  পুলিশ সুপার মোনালিসা বেগম মহোদয়ের নির্দেশে   ডিবি পুলিশ জেলায় মাদক নির্মূলে তংপর  রয়েছে।  সীমান্তবর্তী এলাকাগুলোতে ডিবির একাধিক টিম কাজ করছে। মাদকের সাথে কোন আপোষ নেই। ইয়াকুব আলী ও জুয়েল রানা সীমান্ত জনপদের  তালিকাভুক্ত মাদক  ব্যবসায়ী।   গ্রেফতারকৃত ইয়াকুব আলীকে শুক্রবার  দুপুরে  বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার উপর সহযোগী জুয়েল রানাকে ধরতে ডিবির একাধিক টিম  মাঠে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost