1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে বিআইডব্লিউটি-এর ইজারায় বিভিন্ন নৌযান থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন  মুন্সীগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে রথযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী ‘গাঁজা মনির’ চাকু ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩২ পিস ইয়াবা ও হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার কুড়িগ্রামের সব নদ-নদীতে পানি বৃদ্ধি, আবারো বন্যার শঙ্কা রাজারহাটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ গ্রেফতার ১০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৯ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সিরাজদিখান থানাধীন মালখানগর ইউনিয়নের তালতলা বাজারের মুড়ি পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এসআই আশরাফুল ইসলাম, এএসআই সফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
অভিযানকালে তালতলা বাজারের মুড়ি পট্টিতে শামসুল আলমের দোকানের সামনে পাকা সড়ক থেকে আজগর আলী (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কুমারখালী এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫৩
  • ৮:১৮
  • ৫:১৮

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost