1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী ‘গাঁজা মনির’ চাকু ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী ‘গাঁজা মনির’ চাকু ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২০ বার

স্টাফ রিপোর্টারঃ 

মুন্সীগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসেন মণ্ডল ওরফে ‘গাঁজা মনির’ (৪৮)কে একটি সুইচ গিয়ার চাকু,ধারালো ছোরা ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার ডিঙ্গাভাঙ্গা এলাকার মাদবর বাড়ির মোড়সংলগ্ন আল-আমিন ইলেকট্রনিক দোকানের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়,পুলিশ সুপার মো:মেনহাজুল আলম, পিপিএমের নির্দেশনায় জেলার মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ সময় মনিরের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা,একটি সুইচ গিয়ার চাকু ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতার মনির হোসেন মণ্ডল ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মণ্ডলের ছেলে।পুলিশ জানিয়েছে,তার বিরুদ্ধে পূর্ব থেকেই মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost