1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রী | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করলো ইউএনও বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এর বদলী জনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়লো মা, মেয়ে,উদ্ধার করল ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী খাল পরিদর্শনে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কসমেটিকস প্রতিষ্ঠানের মালিককে ৫০ টাকা জরিমনা মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও কৃষিজমি ভরাটের দায়ে একজনকে জরিমানা মুন্সীগঞ্জের গজারিয়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি রতন মুন্সীগঞ্জের সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭১ বার

স্টাফ রিপোর্টারঃ

​মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মুরাদনগর এলাকায় অবস্থিত ‘মাটির ঘ্রাণ’ রেস্টুরেন্টে স্থানীয় কন্ট্রাক্টর, সাব-কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা এবং “স্বপ্ন কারিগর” অনুষ্ঠানের আয়োজন করেছে “আশা সিমেন্ট”।গতকাল  সোমবার সন্ধ্যা সাতটায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতকরণ ও নির্মাণ শিল্পের আধুনিক প্রযুক্তি নিয়ে আয়োজিত এই সভায় সিরাজদিখান ও বক্তাবলি এলাকার প্রায় ১১০ জন কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আশা সিমেন্টের এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা সিমেন্টের নারায়ণগঞ্জ রিজিওনের রিজিওনাল ম্যানেজার গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিমেন্টের সিনিয়র ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন।সভায় নির্মাণ শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও টেকসই অবকাঠামো নির্মাণে মানসম্মত সিমেন্টের ভূমিকার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। আশা সিমেন্টের পক্ষ থেকে তাদের উদ্ভাবনী “ট্রিপল টেস্টেড” (Triple Tested) প্রযুক্তির কার্যকারিতা ও এর নানাবিধ সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়।বক্তারা উল্লেখ করেন যে,সঠিক মানের সিমেন্ট ব্যবহারই একটি স্থাপনাকে দীর্ঘস্থায়ী ও নিরাপদ করে তুলতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সী এন্টারপ্রাইজের কর্ণধার দেলোয়ার হোসেন মুন্সী, মেসার্স নাজমুল ট্রেডার্স-এর স্বত্বাধিকারী নাজমুল মোল্লা এবং লিয়াকত এন্টারপ্রাইজের কর্ণধার লিয়াকত আলীসহ অত্র এলাকার পরিবেশকবৃন্দ (ডিস্ট্রিবিউটর)।অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আশা সিমেন্টের সিনিয়র মার্কেটিং অফিসার জীবন রহমান, সিনিয়র মার্কেটিং অফিসার মেরাজ হোসেন মিশু এবং ইঞ্জিনিয়ার মাহফুজ।

সভায় উপস্থিত কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রীরা আশা সিমেন্টের গুণগত মানের ভূয়সী প্রশংসা করেন এবং মজবুত অবকাঠামো নির্মাণে এই সিমেন্টের ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।আলোচনা শেষে উপস্থিত সাব-কন্ট্রাক্টর ও রাজমিস্ত্রীদের মাঝে আশা সিমেন্টের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। মাটির ঘ্রাণ’ রেস্টুরেন্টের মনোরম পরিবেশে আয়োজিত এই মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানটি স্থানীয় নির্মাণ সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক উৎসাহ ও সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost