1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২২ বার

স্টাফ রিপোর্টার 

উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (২৫ আগস্ট) শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করে।

ফাইনালে মুন্সীগঞ্জ পৌরসভা ও লৌহজং উপজেলা দল মুখোমুখি হয়।শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়।শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে লৌহজং উপজেলাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুন্সীগঞ্জ পৌরসভা।আর রানার্সআপ হয় লৌহজং উপজেলা দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো:আমিনুল হক। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো:কামরুজ্জামান, রতন পুলিশ সুপার মো:মেনহাজুল আলম,পিপিএম এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন।

এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার (ভূমি),জনপ্রতিনিধি,ক্রীড়া সংগঠক,খেলোয়াড়,সাংবাদিক এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।অতিথিরা চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক,সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।জেলা প্রশাসক গোল্ডকাপের মতো আয়োজন স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে।মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন বৃহৎ পরিসরে করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost