1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মানাপ নওগাঁ পরিবারের নৌকা ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন | বাংলা মাটির নিউজ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীতে গোসল করতে নেমে নারী নিখোঁজ,উদ্ধার অভিযান চলছে গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায় চুরি করা গরু দিয়ে ছেলের বৌভাত বাবা গ্রেফতার মানাপ নওগাঁ পরিবারের নৌকা ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন 8MBest Bonuses and Promotions in BD: What the Retained Evidence Shows ভালুকায় রাস্তার প্রতিবন্ধকতার মিথ্যা অভিযোগ: সরেজমিনে ভিন্ন চিত্র,স্থানীয়দের ক্ষোভ নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর কবরস্থান পরিস্কার এ যেন মানুষের মেলন মেলা

মানাপ নওগাঁ পরিবারের নৌকা ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় মানাপ নওগাঁ পরিবারের উদ্যোগে নৌকা ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে নাটক মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় নওগাঁ শহরের ছোট যমুনা নদীর ব্রিজঘাট থেকে নৌকা ভ্রমণ শুরু হয়। পরে আত্রাই নদীর ৩ নম্বর সুইচগেট হয়ে বান্দাইখাড়ার ১৯৭১ সালের গণকবর পরিদর্শন করেন সংগঠনের সদস্যরা।

ভ্রমণে মানাপ নওগাঁর সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক আবদুল হাই সিদ্দিকী সিটু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান অন্তরসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।

এ সময় নওগাঁ গণ থিয়েটারের সভাপতি সুবল চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক নূরে আলম, নওগাঁ গণ বাউলের সভাপতি উজ্জ্বল মহন্ত ফণী ও সাধারণ সম্পাদক বাউল মোকলেছ দেওয়ান উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে নওগাঁ গণ বাউলের শিল্পীদের অংশগ্রহণে সংগীত পরিবেশন করা হয়। পরে নওগাঁ গণ থিয়েটার ও মানাপ নওগাঁর সদস্যদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে ‘মুক্তির সকাল’ নামে একটি উন্মুক্ত নাটক পরিবেশিত হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সহ সকলকেই শুভেচ্ছা উপহার দেওয়া হয়। আয়োজনে ৪০ জন সদস্যের জন্য সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost