1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় রাস্তার প্রতিবন্ধকতার মিথ্যা অভিযোগ: সরেজমিনে ভিন্ন চিত্র,স্থানীয়দের ক্ষোভ | বাংলা মাটির নিউজ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
8MBest Bonuses and Promotions in BD: What the Retained Evidence Shows ভালুকায় রাস্তার প্রতিবন্ধকতার মিথ্যা অভিযোগ: সরেজমিনে ভিন্ন চিত্র,স্থানীয়দের ক্ষোভ নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ৩ কথিত সাংবাদিক আটক সিরাজগঞ্জের সলঙ্গাতে আমশড়া স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর কবরস্থান পরিস্কার এ যেন মানুষের মেলন মেলা উলিপুরে কৃতি শিক্ষারথীদের সম্বর্ধনা প্রদান পত্নীতলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি: সভাপতি আলমগীর কবির,সাধারণ সম্পাদক মিলন চৌধুরী মানিকগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসকের স্বাক্ষর জাল করে ডোপ টেস্ট রিপোর্ট দেওয়ার অভিযোগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দীতে গ্রামপুলিশদের ডেঙ্গু,মাদক ও দুর্গাপূজার ডিউটি নিয়ে দিকনির্দেশনা চায়ের কাপে ইটাকুমারীর নবজাগরণ ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী

ভালুকায় রাস্তার প্রতিবন্ধকতার মিথ্যা অভিযোগ: সরেজমিনে ভিন্ন চিত্র,স্থানীয়দের ক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় বাড়ি থেকে বের হওয়ার রাস্তা ও জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। পৌর এলাকার কাঠালী নায়েবের বাজার এলাকায় মনোয়ারা বেগম নামের এক নারী স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এই হয়রানিমূলক অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালী নায়েবের বাজার এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম একই এলাকার শুকুর আলী, রফিক মিয়া ও ফজলু মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে দাবি করা হয়, অভিযুক্তরা তাঁর বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং রাস্তা সচলের জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন।তবে ঘটনার সত্যতা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযোগপত্রে যেসব চাঞ্চল্যকর তথ্য বা দাবির কথা বলা হয়েছে, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। বিশেষ করে চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছেন স্থানীয়রা।

​এলাকাবাসীর দাবি, মূলত একটি পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই অভিযোগ করা হয়েছে। অভিযোগে ঘটনার পরিস্থিতিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃত ঘটনা যাচাই না করে একপক্ষের কথা শুনে যেন কোনো ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া না হয়, সে বিষয়ে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost