1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁয় ভয়াবহ আগুন, সর্বস্ব হারাল ৪ পরিবার | বাংলা মাটির নিউজ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মল্লিকবাড়ী ইউপির ৫০ বছরের অপেক্ষার অবসান,নিজস্ব জমিতে হচ্ছে কমপ্লেক্স ভবন বিএনপির বিপক্ষে বললে সাংবাদিকতা শিখিয়ে দেব’-সাংবাদিকদের হুঁশিয়ারি এমপি তমিজউদ্দিন মুন্সীগঞ্জে বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা,চলবে মোবাইল কোর্ট ও ট্রেড লাইসেন্স বাতিলের উদ্দ্যোগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর ভূমি অফিসে অতিরিক্ত অর্থ না দিলে সেবা মেলে না মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি,দোকানিকে জরিমানা মুন্সীগঞ্জে সাংবাদিকের পিতাকে অপহরণের পর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা রাজীব হোসেন অপু গ্রেপ্তার মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর দুই দুর্ঘটনা,নিহত- ১ ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু বাঁচতে বাবা মায়ের আকুতি: সাহায্যে এগিয়ে আসুন নওগাঁয় ভয়াবহ আগুন, সর্বস্ব হারাল ৪ পরিবার মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করেন উপজেলা প্রশাসন

নওগাঁয় ভয়াবহ আগুন, সর্বস্ব হারাল ৪ পরিবার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পরিবারগুলোর অনেকটা সর্বস্ব পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে পুরাতন রেজিস্ট্রি অফিস পাড়ার একটি বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা, সন্ধ্যাবাতি জ্বালানোর পর কোনোভাবে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি বাড়িতে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিবারের সদস্যরা প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ারও তেমন সুযোগ পাননি। চোখের পলকেই পুড়ে যায় ঘরের আসবাবপত্র, পোশাক, বিছানাপত্রসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল।

অগ্নিকাণ্ডে সঞ্জয় সরকারসহ চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ঘরবাড়ির পাশাপাশি তাদের দীর্ঘদিনের সঞ্চয় ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত সঞ্জয় সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব শেষ। আমি নিঃস্ব হয়ে গিয়েছি। আমার আর কিছু নেই। এখন আমি কী করব, কোথায় যাব?”

অপর ক্ষতিগ্রস্ত রিতা রানী বলেন, “আমার ঘরে আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। এখন সরকার যদি সহায়তা না করে, মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার প্রায় ১০ লাখ টাকা ঋণ আছে।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের আরও বাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

নওগাঁ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ঢাকায় অবস্থান করায় তাঁর প্রতিনিধি হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউল আজম রানা (ভিপি রানা) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

হঠাৎ এই অগ্নিকাণ্ডে চারটি পরিবার কার্যত আশ্রয় ও সহায়তাহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে। স্থানীয়রাও মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।#

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫০
  • ৪:০২
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৫১

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost