1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে সাংবাদিকের পিতাকে অপহরণের পর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা রাজীব হোসেন অপু গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মল্লিকবাড়ী ইউপির ৫০ বছরের অপেক্ষার অবসান,নিজস্ব জমিতে হচ্ছে কমপ্লেক্স ভবন বিএনপির বিপক্ষে বললে সাংবাদিকতা শিখিয়ে দেব’-সাংবাদিকদের হুঁশিয়ারি এমপি তমিজউদ্দিন মুন্সীগঞ্জে বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা,চলবে মোবাইল কোর্ট ও ট্রেড লাইসেন্স বাতিলের উদ্দ্যোগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর ভূমি অফিসে অতিরিক্ত অর্থ না দিলে সেবা মেলে না মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি,দোকানিকে জরিমানা মুন্সীগঞ্জে সাংবাদিকের পিতাকে অপহরণের পর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা রাজীব হোসেন অপু গ্রেপ্তার মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর দুই দুর্ঘটনা,নিহত- ১ ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু বাঁচতে বাবা মায়ের আকুতি: সাহায্যে এগিয়ে আসুন নওগাঁয় ভয়াবহ আগুন, সর্বস্ব হারাল ৪ পরিবার মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করেন উপজেলা প্রশাসন

মুন্সীগঞ্জে সাংবাদিকের পিতাকে অপহরণের পর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা রাজীব হোসেন অপু গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জে সাংবাদিকের পিতাকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণের পর ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজীব হোসেন অপু নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। এঘটনায় অভিযোগ দায়ের পর সহযোগী সহ রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার দিবাগত রাতে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর থেকে স্বপন নামের এক সহযোগী সহ তাকে গ্রেফতার করা জয়।

অভিযুক্ত রাজীব সদর উপজেলা যুদবলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। অভিযোগ ও ভোক্তভোগী সূত্র জানায়,তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে কাটাখালী এলাকায় কাজী হিসেবে নিকাহ পড়ানো ও বিবাহ নিবন্ধনের কাজ করে আসছিলের দৈনিক মানববজমিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাহিদ হাসানের বাবা মোঃ হাবিবুর রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মুন্সীগঞ্জের কাটাখালী এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন।এ সময় রাজিব,স্বপনসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে তার বাসায় এসে বিয়ে পড়ানোর কথা বলে তাকে প্রথমে কাজী অফিসে এবং পরে জোরপূর্বক মুক্তারপুরে নিয়ে যান।সেখানে একটি কক্ষে তাকে আটকে রেখে স্বপন দাবি করেন,তার স্ত্রী ইতি (২৫) গত ১ অক্টোবর কাজী হাবিবুর রহমানের অফিসে বসে তাকে তালাক দিয়েছেন এবং তিনি ওই তালাক নিবন্ধন করেছেন।

এরপর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।অভিযোগে আরও বলা হয়,টাকা না দিলে তার লাইসেন্স বাতিলসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। নিজের প্রাণ রক্ষায় তিনি টাকা দিতে রাজি হন।পরে অগ্রণী ব্যাংক পিএলসি, মুন্সীগঞ্জ শাখায় নিজের হিসাব থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন।এরপর স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।এ ঘটনায় সোমবার (৫ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জ থানায় রাজীব সহ সহযোগী স্বপন (৩৫) এবং কাটাখালী এলাকার সোহেল (৪৫) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

সাংবাদিক নাহিদ হাসান জানান,বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।আমাকে বলা হয়,আমরা যেন বিষয়টি মেনে নিই,তারা টাকা দিয়ে দিছে এবং ভবিষ্যতে তাদের লোকজন আমার বাবার কাজী অফিসের দিকে তাকাবে না।একইসঙ্গে মামলা করলে পরবর্তীতে কী হতে পারে,তা নিয়েও আমাকে ভয় দেখানো হয়। তবে আমি বিচারের জন্য মামলা করেছি।আমি কারও রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু চাই আমার বাবাকে অপহরণ করে ভয় দেখিয়ে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে,তার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিচার করা হোক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানা অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন বলেন,সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীব ও স্বপণকে গ্রেফতার করা হয়েছে।তাদেরকে বেলা সাড়ে ১১টায় (মঙ্গলবার) থানা থেকে আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫০
  • ৪:০২
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৫১

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost