1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা,চলবে মোবাইল কোর্ট ও ট্রেড লাইসেন্স বাতিলের উদ্দ্যোগ | বাংলা মাটির নিউজ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মল্লিকবাড়ী ইউপির ৫০ বছরের অপেক্ষার অবসান,নিজস্ব জমিতে হচ্ছে কমপ্লেক্স ভবন বিএনপির বিপক্ষে বললে সাংবাদিকতা শিখিয়ে দেব’-সাংবাদিকদের হুঁশিয়ারি এমপি তমিজউদ্দিন মুন্সীগঞ্জে বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা,চলবে মোবাইল কোর্ট ও ট্রেড লাইসেন্স বাতিলের উদ্দ্যোগ মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর ভূমি অফিসে অতিরিক্ত অর্থ না দিলে সেবা মেলে না মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি,দোকানিকে জরিমানা মুন্সীগঞ্জে সাংবাদিকের পিতাকে অপহরণের পর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা রাজীব হোসেন অপু গ্রেপ্তার মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর দুই দুর্ঘটনা,নিহত- ১ ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু বাঁচতে বাবা মায়ের আকুতি: সাহায্যে এগিয়ে আসুন নওগাঁয় ভয়াবহ আগুন, সর্বস্ব হারাল ৪ পরিবার মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করেন উপজেলা প্রশাসন

মুন্সীগঞ্জে বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা,চলবে মোবাইল কোর্ট ও ট্রেড লাইসেন্স বাতিলের উদ্দ্যোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন।কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে এলপিজি বিক্রির চেষ্টা করা হলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়,মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে জেলার এলপিজির সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদসহ জেলার এলপিজি বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ডিলার,খুচরা বিক্রেতা ও ভোক্তারা উপস্থিত ছিলেন।

সভায় এলপিজির সরবরাহ,মূল্য,বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জানানো হয়,সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কোনোভাবেই এলপিজি বিক্রি করা যাবে না।কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক ডিলারদের নিজ নিজ অধীনস্থ খুচরা বিক্রেতাদের কার্যক্রম যথাযথভাবে তদারক করার নির্দেশ দেন।একই সঙ্গে বাজারে এলপিজির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত এবং কৃত্রিম সংকট সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় আরও জানানো হয়,রিফুয়েলিং স্টেশন থেকে এলপিজি সিলিন্ডার রিফুয়েলিং করা যাবে না।কেউ এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন,ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং ন্যায্যমূল্যে এলপিজির সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন কঠোরভাবে বাজার মনিটরিং করবে। তিনি এলপিজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা ও নির্ধারিত মূল্য যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫০
  • ৪:০২
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৫১

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost