1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে সড়কের নির্মাণাধীন কাজ শেষ হওয়ার আগেই ড্রেনের স্ল্যাবে ফাটল | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে সড়কের নির্মাণাধীন কাজ শেষ হওয়ার আগেই ড্রেনের স্ল্যাবে ফাটল মুন্সীগঞ্জে চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে আগুনে পুড়ল বসতঘর ও রান্নাঘর মুন্সীগঞ্জের মেঘনায় অভিযানে ১ লাখ বর্গ মিটার কারেন্ট জাল,২৫০ কেজি ইলিশ জব্দসহ ৩ জেলের কারাদণ্ড Nederlandse bezoekers verkennen providersecties gerichter in Winplace casino মানিকগঞ্জে সংবাদ প্রকাশের পর সাংবাদিক ও সম্পাদকের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা-এনসিপি  মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে হোটেল ও আইসক্রিম কারখানাকে ভোক্তা অধিকারের জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: ৪ জন নিহত, ৩০ আহত মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ,শিশুসহ আহত ৩ নারী

মুন্সীগঞ্জে ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে সড়কের নির্মাণাধীন কাজ শেষ হওয়ার আগেই ড্রেনের স্ল্যাবে ফাটল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ছে। নির্মাণকাজ শেষ হওয়ার এক মাসও পার হয়নি, এরই মধ্যে ড্রেনের একাধিক স্ল্যাব ভেঙে যাওয়ায় নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সড়ক ও ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় কাজ সংশোধনের আশ্বাস দিয়েছে।

সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মাদবর বাড়ি আরব আলীর বাড়ি থেকে স্টিমারঘাট হয়ে দয়াল বাজার পর্যন্ত ১ হাজার ৪০ মিটার সড়ক নির্মাণের কাজ চলছে। সরেজমিনে দেখা যায়, মাদবর বাড়ি সেতু থেকে দয়াল বাজারের শেষ অংশ পর্যন্ত সড়কের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। তবে নির্মিত অংশের কয়েকটি ড্রেনের স্ল্যাব ভেঙে পড়েছে। কিছু স্ল্যাবে দেখা দিয়েছে ফাটল। কাজ শেষ হওয়ার আগেই স্ল্যাবগুলো ভেঙে পড়ায় নির্মাণের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১ হাজার ৪০ মিটার সড়ক নির্মাণ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৬১৫ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিক্সন ট্রেডিং করপোরেশন। এ পর্যন্ত প্রায় ৫০০ মিটার অংশের কাজ সম্পন্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও সঠিক নিয়ম অনুসরণ না করায় অল্প সময়ের মধ্যেই ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ছে। এতে কাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন,নির্মাণকাজের সময় সিমেন্ট ও বালু ব্যবহারে নিয়ম মানা হয়নি।অনিয়ম করে কাজ করা হয়েছে বলে তাঁদের মনে হচ্ছে।এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিক্সন ট্রেডিং করপোরেশনের মালিক আক্তারুজ্জামান বলেন,কাজ শেষ হওয়ার দুই দিন পর ইটবোঝাই একটি গাড়ি ড্রেনের ওপর দিয়ে যাওয়ায় একটি স্ল্যাব ভেঙে গেছে। তবে একটি স্ল্যাব ভাঙার কারণ ব্যাখ্যা করলেও অন্য স্ল্যাবগুলো কেন ভেঙেছে, সে প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন,সরেজমিনে পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ সঠিকভাবে সংশোধন করে দিতে হবে।

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ার ঘটনায় প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শন ও পরীক্ষায় নির্মাণে কোনো ত্রুটি বা অনিয়ম হয়েছে কি না, তা নির্ধারণের অপেক্ষা করছেন স্থানীয় বাসিন্দারা।‌

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost