1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ধীর গতিতে হলেও রংপুর বিভাগে সবচেয়ে বেশি কুষ্ঠ রোগীর সংখ্যা রিয়াজুল হক সাগর, রংপুর | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধীর গতিতে হলেও রংপুর বিভাগে সবচেয়ে বেশি কুষ্ঠ রোগীর সংখ্যা রিয়াজুল হক সাগর, রংপুর

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২৪০ বার
ধীর গতিতে হলেও রংপুর বিভাগে সবচেয়ে বেশি কুষ্ঠ রোগীর সংখ্যা রিয়াজুল হক সাগর, রংপুর

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধি: ধীর গতিতে হলেও দেশে বাড়ছে কুষ্ঠ রোগের সংখ্যা। ২০২২ সালে যেখানে রোগটির উচ্চ ঝুঁকিতে ছিল ৯ জেলা, গত বছর তা হয়েছে ১১ জেলা। নতুন করে ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত হয়েছে বান্দরবান ও দিনাজপুর। গত বছর ২ হাজার ৮১৭ জনসহ বর্তমানে মোট আক্রান্ত ২ লাখ ৩৬ হাজার ৬০৬ জন।আট বিভাগের মধ্যে সর্বোচ্চ ৩৯ শতাংশ রোগী রংপুর বিভাগে। এর পর ঢাকা বিভাগে ১৮, সিলেটে ১২ এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ৯ শতাংশ রোগী শনাক্ত হয়েছে। সর্বনিম্ন ৩ শতাংশ রোগী ময়মনসিংহ বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, রংপুর বিভাগের আট জেলার মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে নীলফামারীতে। গত বছর এ জেলায় ১৯৬ জনের কুষ্ঠ শনাক্ত হয়, যার ৯ শতাংশই ছিল শিশু।বর্তমানে কুষ্ঠ রোগের উচ্চ ঝুঁকিতে থাকা ১১ জেলা হলো– জামালপুর, বান্দরবান, দিনাজপুর, মেহেরপুর, মৌলভীবাজার, জয়পুরহাট, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও। এসব জেলায় প্রতি লাখে ৫ জন বা তার বেশি মানুষ কুষ্ঠ আক্রান্ত। মধ্যম ঝুঁকিতে ঢাকাসহ ৬ জেলা। আর নিম্ন ঝুঁকিতে ৩৭ জেলা। ১০ জেলায় কোনো রোগী নেই।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নানা উদ্যোগের পরও কুষ্ঠ রোগের বিস্তার বাড়ছে। এ জন্য রোগটি নির্মূলে সম্মিলিত উদ্যোগ জরুরি হয়ে পড়েছে। কারণ প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও চিকিৎসা পেলে কুষ্ঠ পুরোপুরি নিরাময় সম্ভব।এমন পরিস্থিতিতে আজ রোববার পালিত হচ্ছে বিশ্ব কুষ্ঠ দিবস। এবারের প্রতিপাদ্য– ‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সকাল ১০টায় শোভাযাত্রা, পরে আলোচনা সভা করবে। এতে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলমের উপস্থিত থাকার কথা রয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সংজ্ঞা অনুযায়ী, কোনো দেশে কুষ্ঠ রোগীর সংখ্যা প্রতি ১০ হাজারে একজনের নিচে নেমে এলে দেশটিকে ‘কুষ্ঠমুক্ত’ ঘোষণা করা যায়। সেই হিসাবে ১৯৯৮ সালে বাংলাদেশ কুষ্ঠ রোগমুক্ত’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়। তবে এখনও প্রতি বছর বহু মানুষ রোগটিতে আক্রান্ত হচ্ছেন।রাজধানীর মহাখালীর ৩০ শয্যার কুষ্ঠ হাসপাতালে বর্তমানে ১৫ জন চিকিৎসাধীন। এখানে নতুন শনাক্ত রোগী রাখা হয় না। কুষ্ঠ-পরবর্তী জটিলতা নিয়ে কেউ এলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া দেশে সরকারি ব্যবস্থাপনায় আরও দুটি হাসপাতাল পরিচালনা করা হয়। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় আরও ২০টি স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে।৩০ শয্যা কুষ্ঠ হাসপাতালের সাবেক আবাসিক চিকিৎসক সোহেল রানা বলেন, কুষ্ঠ রোগী হিসেবে শনাক্ত হওয়ার ভয়ে আক্রান্ত অনেকে চিকিৎসকের কাছে যান না। কেউ কেউ কবিরাজসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন। এসব কারণে সব রোগীকে চিকিৎসার আওতায় আনতে সময় লাগে। ততদিনে রোগ অনেক দূর গড়ায়। এতে অনেকেই প্রতিবন্ধিতার শিকার হন। তিনি আরও বলেন, কুষ্ঠ বংশগত নয়, এটি মৃদু সংক্রামক রোগ। ১০০ জনের মধ্যে ২০ রোগী সংক্রামক। কুষ্ঠ বাতাসের মাধ্যমে ছড়ায়। তবে রোগী চিকিৎসার আওতায় এলে জীবাণু ছড়ায় না। চিকিৎসা নিতে দেরি হলে রোগীর হাত-পা, চোখসহ বিভিন্ন স্থানে বিকলাঙ্গতা দেখা দেয়। অনুভূতিহীন হালকা ফ্যাকাসে বা সাদাটে দাগ, চামড়ায় গুটি বা দানা, কানের লতি মোটা হওয়ার লক্ষণ প্রকাশ পায়।জাতীয় কুষ্ঠ রোগ নির্মূল কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. তানজিনা ইসলাম বলেন, কী কারণে রংপুর বিভাগে কুষ্ঠ রোগী বেশি, গবেষণা প্রয়োজন। তবে দরিদ্র জনগোষ্ঠী ও ঘনবসতি এলাকা হওয়ায় রোগী বেশি বলে ধারণা হচ্ছে। কুষ্ঠ রোগের চিকিৎসা বিনামূল্যে দেওয়া হয়। সরকার উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost