1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পুরস্কার কেনো ফেরত দিতে চান কারণ জানালেন, ”জাকির তালুকদার” | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পুরস্কার কেনো ফেরত দিতে চান কারণ জানালেন, ”জাকির তালুকদার”

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২৫৩ বার
পুরস্কার কেনো ফেরত দিতে চান কারণ জানালেন, ”জাকির তালুকদার”
পুরস্কার কেনো ফেরত দিতে চান কারণ জানালেন, ”জাকির তালুকদার”

টানা দশ বছর পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক নাটোর থেকে কুরিয়ারের মাধ্যমে বাংলা একাডেমিকে ফেরত পাঠিয়েছেন কথাশিল্পী জাকির তালুকদার। গত রোববার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফাইয়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার (২৯ জানুয়ারি) পুরস্কার ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর চিঠি ফেসবুকে দিয়ে এ বিষয়ে একটি সংযুক্তি লিখেছেন জাকির তালুকদার।

একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে জাকির বলেন, ২০১৪ সালে আমাকে কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছিল। আমি সেই সম্মান ও পুরস্কার গ্রহণ করেছিলাম। কিন্তু কয়েক বছর ধরে এই পুরস্কার আমার কাছে বোঝা মনে হচ্ছে। প্রতিষ্ঠান যদি সম্মানের আসন হারায়, তখন পুরস্কার তার মূল্য হারায়।

চিঠিতে তিনি বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিক, আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া বাংলা একাডেমির পরিচালনা পদ্ধতি সচেতন মানুষের আস্থা হারিয়েছে। কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয় না প্রায় আড়াই দশক যাবত। এ অবস্থায় পুরস্কারটি বহন করা আমার কাছে তাৎপর্যহীন মনে হচ্ছে। আমি স্বেচ্ছায়, সজ্ঞানে, কারো দ্বারা প্রভাবিত না হয়ে পুরস্কার ফেরত দিচ্ছি।

সংযুক্তি অংশে জাকির বলেন, বাংলা একাডেমির সমস্যা এবং কার্যক্রম নিয়ে ১০ বছরে তিনজন মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। কখনো একা, কখনো আরও কয়েকজন লেখক-কবির উপস্থিতিতে। তাদের দুইজন প্রয়াত। একজন বর্তমানের ডিজি। তারা কেউ সমস্যাগুলিকে অযৌক্তিক বলেননি। কিন্তু প্রতিকারের চেষ্টা করেছেন বলে মনে হয়নি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost