1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শিল্পকলায় ৮ ফেব্রুয়ারী 'বউদের পাঠশালা' | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রংপুরে তরুনী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্বার,মিলল দুই পৃষ্ঠার নোট

শিল্পকলায় ৮ ফেব্রুয়ারী ‘বউদের পাঠশালা’

  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৭ বার

ভার্সেটাইল অভিনেতা আশীষ খন্দকার। বড় পর্দা ও ওটিটির কাজের ব্যস্ততার মাঝেও মঞ্চে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন তিনি। তার নির্দেশনায় আগামী ৮ ফেব্রুয়ারি মঞ্চে আসছে কমেডি নাটক ‘দ্য স্কুল ফর ওয়াইভস’, যার বাংলা নাম ‘বউদের পাঠশালা’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে এক ঘণ্টা ব্যাপ্তির ‘বউদের পাঠশালা’। বিখ্যাত ফরাসি নাট্যকার ‘মঁলিয়ে’র লেখা ক্ল্যাসিক্যাল কমেডি দ্য স্কুল ফর ওয়াইভস। মাইলস ম্যালসনের ইংরেজি অনুবাদ থেকে বাংলা রূপান্তর করেছেন আশীষ খন্দকার।

বউদের পাঠশালা নাটকের গল্প নিয়ে জানতে চাইলে আশীষ খন্দকার জানান, নাটকে দেখা যাবে জনবহুল প্যারিসের চৌরাস্তার মোড়, আর্নোলফির বাড়ি। কয়েকদিন পর ধনী বুড়ো তার বাসায় ফিরে আসে। এরই মধ্যে সে তার ছদ্ম নাম রেখেছে ‘লা সুচি’। শিশু বয়স থেকে পালিত আগনিসকে বিয়ে করার ব্যাপারে মনস্থির করে। অনভিজ্ঞ আগনিস, যখন তার বয়স ছিল ছয় বছর, তখন থেকেই বুড়ো আর্নোলফি তার সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে ও নিজের জীবনের সঙ্গে জড়াতে স্বপ্নবিলাসী হয়। বাধিত বউদের মতো আগনিসকে সে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে প্রয়াসী হয়। হঠাৎ করে আর্নোলফি তার পুরনো বন্ধু ওরেন্টোর ছেলে হোরেসকে দেখে আনন্দে আপ্লুত হয়ে ওঠে।
যুবক হোরেস তার বাবা ওরেন্টোর আসার আগেই প্যারিসে চলে আসে, আর্নোলফির অনুপস্থিতিতে আগনিসের সঙ্গে তার দেখা হয়। হোরেস জানে না, এই সেই ছদ্মবেশী ‘লা সুচি’ যে কিনা তার বাবার পুরনো বন্ধু আর্নোলফি। হোরেস আগনিসের সঙ্গে বাঁধনহারা প্রণয় রচনা করে। ঘটনাচক্রে হোরেস আর্নোলফির কাছেই আগনিসকে পেতে সাহায্য প্রার্থনা করে। আর্নোলফি আগনিসের কাছে জানতে চায় যে তার অনুপস্থিতিতে এক যুবক এ বাড়িতে আসে কিনা এবং আগনিসের সঙ্গে প্রণয় রচনা করে কিনা। আর্নোলফি আগনিসকে বলে, সে যা করছে সেটা হলো যৌবনের অপব্যবহার। সে আগনিসকে তার আচরণের দিকে মনোযোগী হতে বলে। আগনিস শুধু আর্নোলফিকেই বিয়ে করবে। আর্নোলফি আগনিসকে ‘বই’ দেয় এবং শিক্ষা নিতে বলে। কীভাবে বউয়েরা স্বামীর অনুগত থাকবে।

এভাবেই এগিয়ে যাবে বউদের পাঠশালার গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আমিন, তোতো তিমথীয়, তানভীর নাহিদ, পারভেজ রানা, মেহেদী, পলাশ ইমতিয়াজ, মানিসা অর্চি ও সংগীত বাড়ৈ। শিল্প নির্দেশনায় আছেন সংগীত বাড়ৈ, সংগীতে জেরিন চাকমা ও ব্যবস্থাপনায় আছেন তানভীর হাসান নাহিদ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost