1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় অসুস্থ নাতনিকে দেখতে এসে দুর্ঘটনায় নানা-নানী মৃত্যু  | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় ভেঙ্গে গেলো নারীর দুই পা নওগাঁয় পিপলস সিটির জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা’র ব্যুরো প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠু। রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের

মুন্সীগঞ্জের গজারিয়ায় অসুস্থ নাতনিকে দেখতে এসে দুর্ঘটনায় নানা-নানী মৃত্যু 

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে।এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরো ৪জন।সোমবার(১৩ অক্টোবর)সকাল সাড়ে দশটার দিকে অংশের আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন ইউ-টার্নে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- বিল্লাল হোসেন(৬৫) ও নানী আলনা বেগম (৫০)।তারা কুমিল্লার মেঘনা উপজেলার থেকে গজারিয়ায় অসুস্থ নাতনিকে দেখতে এসেছিলের।

এই ঘটনায় আহতরা হলো তাদের ছেলের বউ অঞ্জনা(২৩), নাতনি আনিশা(৪) ও অটোরিকশা চালক অজ্ঞাত (৪০)।খবর নিয়ে জানা যায়, কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা বিল্লাল ও তার স্ত্রী গজারিয়ায় মেয়ের ঘরের নাতনিকে দেখে আসেন। সোমবার সকালে ব্যাটারি চালিত অটোরিকশায় করে তাকে পরিবার নিয়ে দেখতে যাচ্ছিলেন বিল্লাল হোসেন।পথিমধ্যে ব্যাটারি চালিত অটোরিকশাটি আনারপুরা গ্রামে যাবার পথে আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়।এসময় অটোরিকশা চালক চালক(৩৫),বিল্লাল হোসেন ও তার স্ত্রী আলনা বেগমসহ ৫জন গুরুতর আহত হন।স্থানীরা তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিলাল হোসেন,তার স্ত্রী আলনা বেগম এবং ছেলের বউ অঞ্জনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।এদিকে ঢাকা নেওয়ার পথে আলনা বেগম ও বিল্লাল হোসেন মারা যায়।স্থানীয়রা ঘাতক বাস চালক কাউসার হোসেন(২৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,সড়ক দুর্ঘটনায় আহত চারজন রোগীকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল।তাদের মধ্যে শিশু আনিশা ছাড়া বাকি তিনজনের আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে’।নিহত আলনার চাচা নজরুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,হাসপাতালে নেওয়ার পথে নানা ও নানী মারা গেছে।বাকিদের অবস্থাও ভালো নয়।অসুস্থ নাতনিকে দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরল’।বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো:শওকত হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।দুর্ঘটনা কবলিত বাস এবং অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।ঘাতক বাসটির চালক কাউসার হোসেনকে আটক করে স্থানীয়রা আমাদের কাছে সোপর্দ করেছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost