1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় ভেঙ্গে গেলো নারীর দুই পা নওগাঁয় পিপলস সিটির জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা’র ব্যুরো প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠু। রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে আজ ১৩ অক্টোবর (সোমবার) সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জেও উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।

“সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ”-এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স,মুন্সীগঞ্জের সহযোগিতায় দিবসটি পালিত হয়।এ উপলক্ষে কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া এবং আলোচনা সভা।

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়,যাতে সাধারণ মানুষ বাস্তব পরিস্থিতিতে কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাবে তা শিখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো:কামরান হোসেন,জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন,ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশগুলোর অন্যতম। গত দুই দশকে দেশে ১৮৫টিরও বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে।তাই দুর্যোগের পূর্ব প্রস্তুতি গ্রহণ ও জনগণকে সচেতন করাই এখন সময়ের দাবি।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন,দুর্যোগের পূর্ব প্রস্তুতি বিষয়ে জনগণকে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন।সচেতন জনগণই পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করতে।

অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত দর্শকদের অংশগ্রহণে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে একটি ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost