
সিরাজগঞ্জ মোঃ ফারুক আহমেদ,
সাড়া বাংলাদেশর ন্যায় সিরাজগঞ্জ জেলা সলঙ্গাসহ বিভিন্ন এলাকায় এক রাতেই ঘূর্ণিঝড় মান্থার প্রভাব। গত শুক্রবার ৩১শে অক্টোবর এক রাতেই প্রবল ঝড় বৃষ্টিতে কৃষকের স্বপ্নের সোনালী ফসল ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কৃষকরা কয়েকদিন পরেই সোনালি আমন ধান ঘরে তুলবে। বুক ভরা এমন স্বপ্ন ছিল প্রতিটি কৃষকের ।
সরে জমিনে গেয়ে দেখা গেছে কিছু কিছু ধান ক্ষেতে প্রায় পেকেও আসছিলো। কিন্তু চলমান ঘূর্ণিঝড় মান্থার কারনে সে স্বপ্ন অনেক অংশ এখন মাটিতে মিশে গেছে। একরাতেই টানা বৃষ্টির পানি আর ঝড়ো হাওয়ায় ধান গাছ সব ক্ষেতে বৃষ্টির পানিতে মাটির সাথে শুইয়ে পড়েছে। জানা যায়, অনেক কৃষক ধারদেনা করে আবার অনেকে বিভিন্ন ব্যাংক থেকে কিস্তির টাকা তুলে বাৎসরিক মেয়াদে জমি বর্গা নিয়ে ধানের চাষ করেছিল। তাদের স্বপ্ন ছিল নতুন ধান ঘরে উঠলে দেনা পরিশোধ করে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে। কিন্তুু হঠাৎ ঘূর্ণিঝড় মান্থার আঘাতে সব আশা বৃষ্টির পানিতে ডুবিয়ে দিয়েছে। গত ১লা নভেম্বর- ২০২৫ইং রোজ শনিবার সিরাজগঞ্জের সলঙ্গাসহ রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলকা সরেজমিনে গেয়ে দেখা গেয়েছে, তাড়াশের চলবিল, উল্লাপাড়া উপজেলার রৌহদাহ, খুর্দ্দশিমলা, আগুরপুর, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার আমশড়া গ্রাম, চুনিয়াখাড়া ও বেতুয়ার বিলসহ অনেক এলাকা ঘুরে দেখা যায়, এক রাতেই ঘূর্ণিঝড় মান্থার কারণে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সিরাজগঞ্জের ৩টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ ধানের ক্ষেত পানিতে ডুবে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই ঘরে ঘরে নতুন ফসল উঠার আনন্দে যখন কৃষক পরিবার মাতোয়ারা হওয়ার কথা। যখন চারদিকে মৌ মৌ করবে পাকা ধানের সুঘ্রাণে। ঠিক তখন তার উল্টোটা হয়ে আনন্দ বিষাদে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। অধিকাংশ ধানক্ষেতের মধ্যে কিছু কিছু পাকা ধান কৃষকরা ঘরে তুললেও এক তৃতীয়াংশ পাকা ধানে মাঠে রয়েছে। এমন সময় বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় পানির নিচে হাজার হাজার হেক্টর ধান ক্ষেতে পাকা ধান বিনষ্ট হয়ে পানির নিচে মাটিতে নষ্ট হয়ে গেছে। সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের ইয়াকুব আলী নামক এক ব্যক্তি জানান, আমরা দীর্ঘ বছর ধরে ধানসহ বিভিন্ন প্রজাতির ক্ষেতখামার করে কৃষি কাজ করে জীবন যাপন করে দিন কাটাচ্ছি। এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের এলাকার সোনালী ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এবারে গরুর খাদ্য পাওয়া দূর্বিশাদ্য হয়ে পড়বে।তাই বুকে চাপা কষ্ট নিয়ে মনের দুঃখ মনেই জমাট হয়ে আছে। কাউকে কিছু বলার মতো ভাষাও দেখছি না। উল্লাপাড়া উপজেলার খুর্দ্দশিমলা গ্রামের কৃষক সুলতান মাহমুদ জানান, আমি কষ্ট করে মাত্র ৩ একর জমি চাষ করেছি। এই ঘূর্ণিঝড়ের কারণে আমার পাকা ধান ৪ভাগের ৩ভাগ পুরোপুরি নষ্ট হয়ে গেছে সব ধান এখন মাটিতে পড়ে গেছে। কষ্টের কথা বলারও মানুষ নেই।
তাড়াশ উপজেলার রাণি দিঘি গ্রামের শিপন সরকার জানান, আমি ১ একর ধান চাষ করেছিলাম তার প্রত্যেক জমির ধান পানিতে তলে নষ্ট হয়ে গেয়েছে। তিনি আরো বলেন, প্রত্যেক বছরে কিছু না কিছু প্রাকৃতিক দুর্যোগ লেকেই থাকে প্রত্যেক সংস্থার সংগঠন আছে। কৃষেকদের জন্য একটি সংগঠন থাকা দরকার। রায়গঞ্জ উপজেলার কৃষি অফিসার জনাব আব্দুল মমিন দূরর্নিতি দৈনিক বাংলা মাটির নিউজ পরিবার কে – জানান, রায়গঞ্জ উপজেলায় আমন ধান চাষ হয়েছে, মোট ১৯ হাজার ১শত ৩৫ হেক্টর জমি। তার মধ্যে ১২০ হেক্টর ধান কেটে কৃষকরা ঘরে তুলেছেন। অবশিষ্ট বাকী অংশ ধান কৃষকের মাঠে আছে। তবে ১ হাজার হেক্টর জমির ধান মাঠে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানান, এখনো পুরোপুরি ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব না তবে পরে জানা যাবে কৃষকের কি পরিমাণ ক্ষতি হয়েছে।