1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাছ কাটাকে কেন্দ্র করে বৃদ্ধ কে পিটিয়ে আহত,থানায় অভিযোগ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ভালুকায় শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫ আনোয়ার খান মডেল স্কুলের শিক্ষিকা রোশেদা খানমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাছ কাটাকে কেন্দ্র করে বৃদ্ধ কে পিটিয়ে আহত,থানায় অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৫০ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাছ কাটাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে মোঃ ওসমান আলী (৭২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেছে একই গ্রামের তিন ব্যক্তি। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত ওসমান আলী একই গ্রামের মৃত সাইজুদ্দিন বেপারির ছেলে।

এ ঘটনায় আহত ওসমান আলী সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পাশাপাশি তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেছেন।

অভিযুক্তরা হলেন একই গ্রামের সমন আলীর ছেলে পানা উল্লাহ (৬৫) ও তার দুই ছেলে আবুল হোসেন (৩২) এবং রনি (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জমিজমা নিয়ে ওসমান আলী ও পানা উল্লাহদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে নামাজ শেষে নিজ বাড়ির জায়গায় ছোট দুটি গাছ কাটছিলেন ওসমান আলী।এসময় পূর্বশত্রুতার জেরে পানা উল্লাহ ও তার দুই ছেলে এলোপাতাড়িভাবে তাকে মারধর করে গুরুতর আহত করে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় ওসমান আলীকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

ঘটনার পর থেকে পানা উল্লাহ ও তার দুই ছেলে একাধিকবার ওসমান আলীর বাড়িতে হামলার চেষ্টা চালায় এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:আবুবকর সিদ্দিক বলেন,এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০০
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:১৯

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost