
মাহাবুব আলম তুষারমা,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ শিবালয় উপজেলা উথুলী ইউনিয়নের বীর বাসাইল ( বটতলা) বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফার প্রচারনা ও এস এ জিন্নাহ কবির ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারনা করেন ৩ ই নভেম্বর সোমবার বিকেলে শিবালয় উপজেলার উথুলী ইউনিয়ন বীর বাসাইল (বটতলা)অনুষ্ঠিত হয়। উথুলী ইউনিয়নের সভাপতি মোফাজ্জল হোসেন সেন্টু সভাপতিত্বে করেন, সার্বিক পরিচালনায়- আমির খান সাধারন সম্পাদক উথুলী ইউনিয়ন বি এনপি,নির্বাচনী প্রতারনা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, শিবালয় উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ হোসেন, সস স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনী প্রচারনা ও মতবিনিময়সভায় প্রধান অতিথি এস এ জিন্নাহ কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রাষ্ট্র পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নিশ্চিত ক্ষমতায় আসবে। একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তা এই ৩১ দফায় লিপিবদ্ধ রয়েছে। তাই ৩১ দফা সবাই পড়বেন, বুঝবেন অন্যকে বোঝাবেন।আগামী রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিকল্প নেই। তিনি আরো বলেন, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-০১ আসন ঘিওর দৌলতপুর ও শিবালয় থেকে ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী। আমি আশা করি দল আমাকে ধানের শীষ প্রতীক মনোনয়ন দিবে। আমি এমপি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য কৃষি সহ নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। বক্তব্য শেষে তিনি
উপস্থিত জনসাধারণের হাতে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।