1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
৪৭-নওগাঁ-২ বিএনপির মনোনয়ন পেলেন শামসুজ্জোহা খান | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় ভেঙ্গে গেলো নারীর দুই পা নওগাঁয় পিপলস সিটির জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা’র ব্যুরো প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠু। রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের

৪৭-নওগাঁ-২ বিএনপির মনোনয়ন পেলেন শামসুজ্জোহা খান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার

আলমগীর কবির,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬ আসনের মধ্যে ৫ টি আসনে প্রার্থীদের নাম ঘোষনা করেছে বিএনপি।

৪৭নওগাঁ -২ (পত্নীতলা- ধামইরহাট) আসেনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ- ২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহার নাম ঘোষনা করেন। উল্লেখ্য এই আসনে বিএনপির অন্তত ৫ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নওগাঁ জেলার বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন- নওগাঁ-১  আসন (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) এর মোঃ মোস্তাফিজুর রহমান, নওগা-২ আসন (পত্নীতলা-ধামইরহাট) এর সামসুজ্জোহা খান, নওগা-৩ আসন (বদলগাছী-মহাদেবপুর) এর ফজলে হুদা বাবুল, নওগা-৪ আসন (মান্দা) এর ডা ইকরামুল বারী টিপু ও নওগা-৬ আসন (রানীনগর-আত্রাই) এস এম রেজাউল ইসলাম।

এদিকে নওগাঁ-৫ (নওগাঁ সদর উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নাম এখনো ঘোষনা করা হয়নি। এনিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা।

উপজেলা বিএনপি সূত্রে জানা যায়
সামসুজ্জোহা খান জোহা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । সাথে সাথে নওগাঁ -২ আসনের সর্বস্তরের বিএনপির নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

নেতাকর্মীদের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও যে কোন ধরনের কুটুক্তিমূলক বক্তব্য থেকে দূরে থাকার আহবান জানান। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান।

৩ বারের সাবেক সংসদ সদস্য জোহা খান দীর্ঘ রাজনৈতিক জীবনে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন। আওয়ামী শাসনামলে তিনি শত শত নেতাকর্মীকে আইনি ও আর্থিক সহায়তা দিয়ে কারামুক্ত করতে ভূমিকা রাখেন। এছাড়াও বিগত আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে তিনি ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost