1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় আবারও ডাকাতি,আতঙ্কে এলাকাবাসী | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় ভেঙ্গে গেলো নারীর দুই পা নওগাঁয় পিপলস সিটির জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা জাতীয় সাপ্তাহিক মুক্ত বাংলা’র ব্যুরো প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠু। রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের

মুন্সীগঞ্জের গজারিয়ায় আবারও ডাকাতি,আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় একদিনের মাথায় আবারও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় ডাকাতরা নগদ তিন লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামে ব্যবসায়ী আলম মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে এখন পর্যন্ত লুণ্ঠিত মালামাল উদ্ধার কিংবা ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী বাড়ির মালিক ব্যবসায়ী আলম মিয়া জানান, ব্যবসায়ী কাজে আমরা দুই ভাই স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় থাকি। সোমবার বিকেলে আমরা দুই ভাই পরিবার নিয়ে ঢাকায় চলে যাই।বাসায় আমার বৃদ্ধ বাবা ও মা ছিলেন।তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।রাত আনুমানিক ২টার দিকে ১৫-২০ সদস্যের একটি ডাকাতদল বারান্দার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে।পরে তারা আমার বাবা ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।

মানবাধিকার কর্মী এসএম নাসির উদ্দীন বলেন,এলাকায় প্রায় প্রতি রাতে চুরি-ডাকাতি হচ্ছে।স্থানীয় লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।এলাকায় পুলিশ উপস্থিত থাকছে বলা হলেও আমরা পুলিশকে দেখতে পাচ্ছি না।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ বলেন, ‘৯৯৯ থেকে একটি কল পেয়ে এ বিষয়ে জানতে পারি।খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

উল্লেখ্য,এর আগে রবিবার (২ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।এসময় সংঘবদ্ধ ডাকাত দল স্বর্ণালঙ্কারসহ ৫৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost