
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল, গফরগাঁও, ময়মনসিংহ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ ফারাহ শাম্মী এনডিসি (৬৫০৬)-কে ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই নিয়োগ জনস্বার্থে জারীকৃত এবং অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। ময়মনসিংহের পূর্বতন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ (৬৪৩৯) এখন খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
প্রশাসনে দক্ষতা, সততা ও সৃজনশীল নেতৃত্বের ধারাবাহিকতায় মিজ ফারাহ শাম্মী এনডিসির আগমন ময়মনসিংহের উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানে নতুন দিগন্ত খুলবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের।
একজন নারী কর্মকর্তা হিসেবে তাঁর অভিজ্ঞতা, দূরদৃষ্টি ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এই বিশ্বাস থেকেই ময়মনসিংহ আজ আশাবাদী।