1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁ বাজার কাঁচা মাল ব্যবসায়ী সমিতিতে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জরুরি সভা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

নওগাঁ বাজার কাঁচা মাল ব্যবসায়ী সমিতিতে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জরুরি সভা

  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার

মোঃ মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ বাজার কাঁচা মাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি, অবৈধ সদস্য অন্তর্ভুক্তি এবং নিয়ম বহির্ভূতভাবে নির্বাচন পরিচালনার অভিযোগে নওগাঁ শহরের খুচরা কাঁচা বাজার মাঠে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় সভার আহবান করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান।

সভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিটি সমিতির বিধিবিধান লঙ্ঘন করে অবৈধ সদস্য ভর্তি, আর্থিক অনিয়মসহ বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। এতে সমিতির স্বচ্ছতা ক্ষুণ্ন হচ্ছে এবং প্রকৃত ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ব্যাহত হচ্ছে বলেও তারা দাবি করেন।

সভায় উপস্থিত ছিলেন সমিতির বর্তমান কমিটির সহসভাপতি বাবলু মোল্লা, কার্যনির্বাহী সদস্য বাবলু সরদার, রেজাউল করিম বাচ্চু, শ্রী সুপধ সরকার, সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম নান্টু, সাবেক কার্যনির্বাহী সদস্য সামছুর রহমানসহ অন্যান্য ব্যবসায়ী নেতা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি আরমান আলী শেখ। তিনি বলেন, “সমিতির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ হতে হবে। নিয়মবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা একমত পোষণ করে বলেন, অবিলম্বে সমিতির অনিয়ম তদন্ত, অবৈধ সদস্যপদ বাতিল এবং নিয়ম অনুযায়ী নির্বাচন আয়োজনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সমিতির সব কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার আহ্বান জানান তারা।

সভা শেষে এ বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost