1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ বার
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিয়াজুল হক সাগর, রংপুর:

আজ ১৬ নভেম্বর-২০২৫ খ্রি. রবিবার রংপুর বেতার ভবন চত্বরে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। “The Role of Radio in Disaster Management ” এই প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠানটি বেলা ২.৩০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বস্তরের শ্রোতা, বেতারের কর্মকর্তা-কর্মচারী, উপস্থাপক-উপস্থাপিকাসহ রংপুর কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।

শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় শ্রোতা আনন্দ মেলা ও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মো. শহীদুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অবসরপ্রাপ্ত), কারিগরি কার্য, বাংলাদেশ বেতার ঢাকা।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-শেখ মহাবুল হোসেন রাজিব, উপ-আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর।

বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
বাংলাদেশ বেতার রংপুরের উপ-আঞ্চলিক প্রকৌশলী
তাসনীম আরা আফরোজ। অনুষ্ঠানটি শুরু করেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উপস্থাপক, জিন্নাতুন নাহার এবং শেখ ফরিদ অভি। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী শরীফা খাতুন, শিল্পী আমেনা খাতুনসহ বেশ কিছু গুণী শিল্পী। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আজকের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন, তার মধ্যে ছিলেন অ্যামিটি বেতার শ্রোতা ক্লাবের মো. মাসুদ রানা খান, বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাবের মো. জাহিদুল ইসলাম রিপন, ভালোবাসি বেতার শ্রোতা ক্লাবেে মো. সেলিম রাজ, তারুণ্যের আলো বেতার শ্রোতা ক্লাবের মো. শাহাবুল ইসলাম শাওন ও মো. দুলু মিয়া, রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাবের মো. তারিফ হাসান, মাটির পিঞ্জিরা বেতার শ্রোতা ক্লাবের মো. সুমন আকন্দ, “ব-দ্বীপ বাংলাদেশ” পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ও “মন-তার” আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মেনহাজুল ইসলাম তারেক এবং “ব-দ্বীপ বাংলাদেশ” পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট কবি রিয়াজুল হক সাগর প্রমুখ।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যথাক্রমে মো. মাহবুবার রহমান, মো. সোহেল রানা, মো. গোলাম সারোয়ার, মো. হাবিবুর রহমান, মো. আব্দুল হক, নাহিদ ইসলাম, মো. মাহফুজার রহমান, স্বপন কুমার বর্মন, শ্রী অমল চন্দ্র রায়, মো. জাহিদুল ইসলাম, মো. আলিফ, হরিদাস চন্দ্র রায়, মো. জোনাইদ আহমেদ, মুহাম্মদ রফিকুল, কাণ্ডেশ্বর রায়, বিক্রম কুমার, মো. রাশেদুল কবীর রুবেল, সোহানুর রহমান শাহীন, জাকির আহমদ, মো. রাসেল মিয়া, এইচ. এম মাজেদুল ইসলাম, হাফিজুর রহমান, মো. মুহিত আল হাসান, অনন্ত কুমার রায়, ফারুক আহমেদ, হাই হাফিজ, মোছা. নাবিলা আফরোজ, মো. সাইদুল ইসলাম, মো. নয়ন হোসাইন, আবু সিদ্দিক, সবুজ রায় লাল, মো. সাইফুল ইসলাম (আশা), মাহফুজার রহমান মাফু, লিনা আকতার, মো. জয়নাল আবেদীন, মো. ময়নুল ইসলাম, সুশান্ত সরকার সুরেশ, বিশ্বনাথ দাস বিশু ও বিশ্বজিৎ রায় টিটুসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost