1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে প্রবাসবন্ধু ফোরামের সভা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে প্রবাসবন্ধু ফোরামের সভা

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন এবং বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ সদরের নতুনগাঁয়ে  মুন্সীগঞ্জ সদর ব্র্যাক কার্যালয়ের সভা কক্ষে প্রবাসবন্ধু ফোরামের সভায় মুন্সীগঞ্জের সদর উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি রবিউল আউয়ালের সভাপতিত্বে প্রোগ্রাম অর্গানাইজার আলেয়া আক্তার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর শাওন রায় কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন।

আলোচনায় অভিবাসনের বাধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন এবং ফেরত আসা অভিবাসীদের পুনরেকত্রীকরণে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।সভার সদস্যরা মুন্সীগঞ্জ সদর উপজেলার অভিবাসনের বাস্তব চিত্র এবং তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এসময় সভার সদস্যরা বলেন বিদেশগামী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা বিদেশে কর্মসংস্থান ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে পান না। অপর্যাপ্ত তথ্য প্রাপ্তির কারণে সাধারণ বিদেশগামী ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হন এবং তাদের অভিবাসীর অধিকার ও আইন সম্পর্কে ধারণা থাকে না। এর ফলে দেশে ও প্রবাসে অনেক ক্ষেত্রেই তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন।এছাড়াও,বিদেশে যারা বিপদাপন্ন অবস্থায় আছেন,তাদের উদ্ধার ও পুনর্বাসনে প্রায়শই সহযোগিতার প্রয়োজন পড়ে।ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ থেকে ফিরে আসা অনেকেই আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে সংগ্রাম করেন, যার জন্য তাদের সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক সহায়তা অপরিহার্য।

সভায় মুন্সীগঞ্জের সদর উপজেলা প্রবাসবন্ধু ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক মাসুদ রানা বলেন এই প্রেক্ষাপটে, নিরাপদ বিদেশগমন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি,প্রয়োজনীয় সেবা প্রদান এবং প্রচার-প্রচারণার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে গঠিত সংস্থা বা কমিউনিটি ফোরামের গুরত্ব অপরিসীম।প্রবাসবন্ধু ফোরামের মতো সংস্থাগুলো তাদের সাধ্যমতো সেবা ও তথ্য জানানোর মাধ্যমে বিদেশগামী ও বিদেশ-ফেরত মানুষকে নিরাপদ অভিবাসন বেছে নিতে এবং ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত অভিবাসীর সার্বিক জীবনমান উন্নয়ন ও টেকসই পুনরেকত্রীকরণে সহায়তা করতে পারে বলে মন্তব্য করেন ।

উল্লেখ্য,বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো মাইগ্রেশন প্রোগ্রাম।ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসন প্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ,প্রয়োজনীতা প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি এবং নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। যা নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost