1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নারায়ণগঞ্জে শাপলা কলির পক্ষে এনসিপির নির্বাচনী গনসংযোগ ও লিফলেট বিতরণ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

নারায়ণগঞ্জে শাপলা কলির পক্ষে এনসিপির নির্বাচনী গনসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলির পক্ষে ভোট ও দোয়া চেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের জনবহুল শিমরাইল মোড় এলাকায় এ গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সাবেক সদস্য সচিব ও বর্তমান জেলা এনসিপির তরুণ মূখ মো: জাবেদ আলমসহ এনসিপির নেতাকর্মীরা।
এসময় তারা শিমরাইল মোড় এলাকার গনপরিবহন, ফুটপাত ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী এবং জনসাধারণের মাঝে শাপলা কলির পক্ষে ভোট ও দোয়া চেয়ে লিফলেট বিতরণ করেন।
এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: জাবেদ আলম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মানুষের অধিকার এবং স্বপ্ন নিয়ে লড়ার জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী কয়েক দিনের মধ্যে প্রত্যেকটি আসনে আমাদের প্রার্থীতাও নির্ধারণ হয়ে যাবে। সেই কথা গুলো এবং নাগরিক পার্টির দাওয়াত নিয়ে, শাপলা কলি যে জনগনের অধিকার নিয়ে লড়তে চায় সেই কথাগুলো নিয়ে আজ আমরা লিফলেট বিতরণ করছি।
তিনি আরো বলেন, আমরা এমন একটি বার্তা সবাইকে দিতে চাচ্ছি যে, বার্তা আমরা বলতে চাচ্ছি জাতীয় নাগরিক পার্টি কিংবা শাপলা কলি মার্কায় যারা যারা লড়বে তারা প্রত্যেকে এমন একটি দেশ চায়, এমন একটি সংসদ চায়, যে সংসদে একজন সংসদ সদস্যের ক্ষমতা না, জনগণের ক্ষমতা প্রতিফলিত হবে। একটি আসনে ৬ লাখ, ৭ লাখ যতজন ভোটার আছে প্রত্যেকটা ভোটার এমপির সমান মর্যাদা পাবে। যখন এমপি তাদের কাছে যাবে, তাদের আমানত নিয়ে তাদের সাথে কথা বলবে, তখনই মানুষ তাদের সেই মর্যাদাটা ফিল করবে। আমরা এমন একটা সমাজ চাচ্ছি, এমন একটা সংসদ চাচ্ছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক, জাতীয় ছাত্র শক্তির অন্যতম নেতা ফাহিম হোসেন, জেলা জাতীয় ছাত্র শক্তির নেতা সিয়াম রেজা, তোফাজ্জল হক ফয়েজী, নারী সংগঠক সাদিয়া প্রধান, ফাহিমা, রিবু, আজির, নোমান, সিদ্ধিরগঞ্জ ছাত্র শক্তির নেতা সৈকত, নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সিয়াম হাওলাদারসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost