1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী,ব্যক্তিগত নয়:মীর সরফত আলী সপু | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী,ব্যক্তিগত নয়:মীর সরফত আলী সপু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

জামায়াত ইসলামী নেতার সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।তিনি বলেন,জামায়াতের নেতা বলে থানার পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন আপনাদের কথায় উঠবে-বসবে-এমন ভাবার কোনো সুযোগ নেই।থানা পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী,কারও ব্যক্তিগত নয়।আমরা এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের ধিক্কার জানাই।সোমবার বেলা ১১টায় শ্রীনগর বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু আরও বলেন,জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর এই ধরনের দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।এ বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে,নতুবা জাতির কাছে ক্ষমা চাইতে হবে।এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তারা নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে।

তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন,এ ধরনের বিভাজনমূলক বক্তব্যের পরিবর্তে ভালো ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে এগিয়ে আসুন।

এসময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল,শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম,জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা,বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার,শ্রীনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান,যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা,জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ এবং সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost